Content Creator Prerana Das

বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?

প্রেরণার পোস্টে ফের উসকে গেল বিয়ের জল্পনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ০৯:২০

options
link
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
আরও জোরাল হল বিয়ের গুঞ্জন

রুপোলি দুনিয়ার সেলিব্রিটিদের থেকে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। তাঁদের নিত্যদিনের কনটেন্ট, জীবনের খুটিনাটি জানতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। বেশ কিছু বাঙালি কনটেন্ট ক্রিয়েটারের জনপ্রিয়তা তো একেবারে আকাশছোঁয়া। সেই তালিকার শীর্ষে যাঁর নাম উঠে আসে তিনি নিঃসন্দেহে প্রেরণা দাস। কনটেন্টের লাইক-কমেন্ট দেখলেই আঁচ পাওয়া যায় প্রেরণা ঠিক কতটা জনপ্রিয়। আর ঠিক সেই কারণেই এই মুহূর্তে তাঁর বিয়ের চর্চায় মুখরিত নেটভুবন।

Advertisement

সোম বিকেলে ইন্দোনেশিয়ার বালি থেকে রোম্যান্টিক ছবি পোস্ট করে আরও একবার বিয়ের জল্পনা উসকে দিলেন কনটেন্ট ক্রিয়েটার প্রেরণা দাস। সাম্প্রতিক অতীতেও বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। যদিও পরে জানা যায়, সেটি প্রচারমূলক একটি শুট ছাড়া আর কিছুই নয়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘সোনা’ অর্থাৎ নিশা পোদ্দারের প্রেমিক সৈকতের সঙ্গে নাম জুড়েছিল প্রেরণার। সৌজন্যে সেই বিজ্ঞাপনের শুট।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prerana Das (@i.preranadas)

Advertisement

অন্যের প্রেমিকের সঙ্গে নাম জড়াতেই তড়ঘড়ি নিজের মনের মানুষ সার্থক গুপ্তর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ঘটনাটা পঁচিশ সালের আগস্ট মাসের। বছরঘুরে আবার সেই আগস্ট, ফের চর্চায় প্রেরণা দাস। স্বার্থকের সঙ্গে শীঘ্রই বিয়ের পিঁড়িতে এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার? তাঁর পোস্ট করা ছবিতেই উত্তাল সোশালপাড়া। বিগত কয়েকদিন ধরেই প্রেরণা সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও পোস্ট করছেন। যা থেকে স্পষ্ট এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে ছুটির মুডে রয়েছেন। সফর সঙ্গী স্বার্থক।

সেখান থেকেই বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন প্রেরণা দাস। সাদা অর্কিডে সাজানো সমুদ্র সৈকত। সারি দিয়ে জ্বলছে মোমবাতি। ফুলে সজ্জিত হৃদয়ের মাঝে লেখা ‘উইল ইউ ম্যারি মি?’ যার বাংলা তর্জমা করলে হয়, আমাকে বিয়ে করবে? ব্যাস, এরপরই প্রেরণা-স্বার্থকের বিয়ের জল্পনা হয়ে উঠেছে ‘টক অফ দ্যা টাউন’। এখানেই শেষ নয়, প্রেরণা দাসের শেয়ার করা একটি ছবিতে জ্বলজ্বল করছে আংটি। যা থেকে অনুমান, ইতিমধ্যেই হয়ত স্বার্থকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prerana Das (@i.preranadas)

বালিতে ঘুরতে গিয়ে পরোক্ষভাবে বিয়ের ঘোষণা করলেন প্রেরণা দাস? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাঁর ভক্তমহলে। কারণ পোস্টের ক্যাপশনে লেখা, ‘দ্যা ওয়ান হোয়্যার আই সেইড ইয়েস’। যার বাংলা সংস্করণ, এটা সেই জায়গা যেখানে আমি হ্যাঁ বলেছিলাম। ছবি এক, ইঙ্গিত অনেক! এ কথা বললে অত্যুক্তি হবে না। কনটেন্ট তৈরির মতোই ছবি থেকে ক্যাপশনের পংক্তি, প্রতি পরতে আগ্রহ জিইয়ে রাখলেন প্রেরণা দাস, তা বলাই বাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.