Mainul Ahsan Noble

‘ভুল করেছি, আবারও হতে পারে’, ধর্ষণ মামলায় জামিন পেয়েই ‘বেপরোয়া’ নোবেল

কখনও শ্লীলতাহানি, কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা-সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন নোবেল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:২৭

options
link
‘ভুল করেছি, আবারও হতে পারে’, ধর্ষণ মামলায় জামিন পেয়েই ‘বেপরোয়া’ নোবেল
ধর্ষণ মামলায় জামিন পেলেন নোবেল।

ধর্ষণ মামলায় জামিন পেয়েই বেপরোয়া মেজাজে দুই বাংলার পরিচিত সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। আদালতে চত্বরে দাঁড়িয়ে বললেন, “মানুষ মাত্রেই ভুল হয়। একবার ভুল করেছি, আবারও হতে পারে।” বুঝিয়ে দিলেন বিন্দুমাত্রও অনুতপ্ত নন তিনি।

Advertisement
Bangladesh singer Mainul Ahsan Noble suffers accident
বাংলাদেশের বিতর্কিত শিল্পী মইনুল আহসান।

বিতর্ক যেন পিছু ছাড়ে না নোবেলের। কখনও শ্লীলতাহানি, কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা-সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন নোবেল। তাঁর বিরুদ্ধে উঠেছে নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধরের অভিযোগও। স্ত্রীকে অত্যাচার, পরকীয়াতেও নাম জড়িয়েছে নোবেলের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে অশালীন মন্তব্য করেও তুমুল সমালোচিত হয়েছেন নোবেল। গত বছরের ১৩ আগষ্ট এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, জোর করে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়। সেই মামলায় গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ।

Advertisement

গত বছরের ১৩ আগষ্ট এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, জোর করে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়।

গতকাল অর্থাৎ মঙ্গলবার জামিনে মুক্ত হন তিনি। আদালত চত্বরে দাঁড়িয়েই গান ধরেন নোবেল। বারবার বিতর্কে জড়িয়ে কি অনুশোচনা হচ্ছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।” অর্থাৎ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও এখানেই থামেননি। এত অভিযোগ সত্ত্বেও দশর্করা তাঁর পাশে থাকবেন বলেই আশাবাদী নোবেল। তিনি বলেন, “দর্শক-শ্রোতারা আমাকে বোঝেন। ওরা আমাকে ক্ষমা করে দেবেন।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.