মাঝে আর একটা দিন। রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে গাঁটছড়া বাঁধবেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay-Rashmika)। বিয়ের সপ্তাহের শুরুতেই নায়ক-নায়িকা বুঝিয়ে দিলেন বিয়ে কেবল রোম্যান্স ও প্রতিশ্রুতির নয়। তা উদযাপনের। আনন্দের। সকলের সঙ্গে মিলে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার এক অনুষ্ঠান। আর তাই তাঁরা মজলেন ‘বিরোশ প্রিমিয়ার লিগে’।
ক্রিকেট এদেশে কেবল একটা খেলা মাত্র নয়। তা যেন ধর্ম! কাজেই ক্রিকেট কেবল ক্রিকেটাররাই খেলবেন তা নয়। স্মৃতি মন্ধানাকে সম্প্রতি দেখা গিয়েছিল তাঁর বিয়ের আগের দিন ক্রিকেটে মাততে। কিন্তু পেশাদার ক্রিকেটার না হলেও বিজয়-রশ্মিকাও মাতলেন ব্যাট-বলের লড়াইয়েই। ইতিমধ্যেই ‘বীরুষ্কা’র মতো তাঁদের জুটিকেও একটা ছোট্ট নামে ডাকা শুরু করেছেন অনুরাগীরা। ‘বিরোশ’। আর সেই নামেই ক্রিকেট লিগের আয়োজন করলেন তাঁরা। যে ঝলক শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে ওই নামের নানা পতাকা থেকে খাবারের বাক্স ইত্যাদি। বোঝাই যাচ্ছে, দুই পরিবার মিলেমিশে বাইশ গজের খেলার মাধ্যমে পরস্পরের আরও ঘনিষ্ঠ হবেন বলেই এমন পরিকল্পনা।
আরও পড়ুন:

বছরের পর বছর ধরে চলছিল তীব্র জল্পনা ও গুঞ্জন! টলিউড তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা অবশেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ের ঘোষণা করে সমস্ত গুজবের অবসান ঘটিয়েছেন। এরপর থেকেই অপেক্ষা তাঁদের বিয়ের মুহূর্তটির সাক্ষী হওয়ার। অবশেষে আসতে চলেছে সেই দিন।

বলিউড মাধ্যম সূত্রে খবর, উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। সেখানেই সোমবার রাত থেকে সদলবলে বিবাহ অভিযানে মেতে উঠেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। নানা রকম ছবি দেখা যাচ্ছে সোশাল মিডিয়ায়। কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিদের জলকেলি করতে দেখা গেল তো কোনও ফ্রেমে বা আবার কাড়ল নৈশভোজের টেবিলের সজ্জা। রকমারি ফুল-ফলে সুসজ্জিত নিশি আসর। এবার সেই উদযাপনের অংশ হয়ে উঠল ব্যাট-বল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত