সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে আর থাকেন না। বহুদিন ধরেই আলাদা পথের পথিক দুজন। তবে একটি পথে হাঁটলেন একসঙ্গে। রং মিলান্তি পোশাকেই সম্প্রতি র্যাম্পে হেঁটেছেন দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়। তাহলে কি সম্পর্ক জোড়া লাগছে? আবারও দুজনার দুটি পথ মিলে গেল? এমন নানা প্রশ্ন উঠছে। সেই সমস্ত প্রশ্নেরই জবাব দিলেন অভিনেত্রী।

শিলিগুড়িতে এই ফ্যাশন শোয়ের আয়োজন হয়েছিল। কাকলি পাল নামের এক মহিলা যাবতীয় আয়োজন করেছিলেন। যাতে সাদা ধুতি-পাঞ্জাবি পরে তথাগতকে র্যাম্পে হাঁটতে দেখা যায়। তাঁর পাশেই ছিলেন দেবলীনা। অভিনেত্রীর পরনেও ছিল সাদা শাড়ি। একসঙ্গে র্যাম্পে হাঁটেন দুই তারকা। এক সংবাদমাধ্যমের নিজের লেখা প্রতিবেদনে দেবলীনা জানান, সম্পূর্ণ পেশাগত কারণেই তাঁরা শিলিগুড়ি গিয়েছেন।
[আরও পড়ুন: শাহরুখের ছবিতে গান গেয়ে পুরস্কার পেয়েও অপমান! তিক্ত অভিজ্ঞতা শেয়ার অভিজিতের]
অভিনেত্রীর লেখা প্রতিবেদন অনুযায়ী, কাকলি একজন গৃহবধূ। সম্পূর্ণ নিজের চেষ্টায় এই ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন। তাঁকে সাপোর্ট করতেই গিয়েছিলেন তিনি। একইভাবে তথাগতকেও শোয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সম্পূর্ণ পেশাদার মানসিকতা নিয়েই তাঁরা পাশাপাশি র্যাম্পে হাঁটেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
২০১২ সালে বিয়ে হয় দেবলীনা-তথাগতর। একসঙ্গে বেশ কয়েকটি পোষ্যকে নিয়ে জমেছিল তাঁদের সংসার। কিন্তু ২০২১ সালের শেষের দিকে শোনা যায়, ছাদ আলাদা হয়েছে তথাগত আর দেবলীনা দুজনেরই। এই বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল ‘ভটভটি’ নায়িকা বিবৃতির সঙ্গে তথাগতর সম্পর্কের কথা। সে যাই হোক, এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তথাগত সংবাদমাধ্যমকে জানান, পেশাদারিত্ব তাঁদের এক পথে নিয়ে এসেছে ঠিকই ব্যক্তিগত জীবনে যেমন আছেন, তেমনই থাকবেন। পুরনো জীবনে ফেরার সম্ভাবনা আপাতত নেই।
View this post on Instagram
[আরও পড়ুন: সলমনের মারকাটারি অ্যাকশন! ‘সিকন্দর’-এর সেট থেকে ফাঁস ছবি]
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর