দেশের মেট্রো সিটিগুলির বাতাসের গুনমান সূচকের দিকে সবসময়ে নজর থাকে। কারণ বছরখানেক ধরেই বড় শহরগুলিতে বায়ুদূষণের সমস্যা ক্রমবর্ধমান বললেও অত্যুক্তি হয় না। এবার মুম্বইয়ে বাড়তে থাকা বায়ুদূষণ নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
আরও পড়ুন:
সাম্প্রতিক সমীক্ষাতেও এমন তথ্য উঠেছে এসেছে যে, মায়ানগরীর বেশ কয়েকটি এলাকায় বায়ুর গুণমান সূচক মারাত্মক। এই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই মুম্বইয়ের ঘাটকোপার এবং মুলুন্ডের মতো অঞ্চলে একিউআই ছিল প্রায় ২৩০ থেকে ২৫০ এর মধ্যে। যা কিনা পরিবেশপ্রেমীদের কপালেও ভাঁজ ফেলে দিয়েছে। উদ্বেগ সেলেব পাড়াতেও।
বৃহন্মুম্বই পুরসভাকে তোপ দেগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ভারতের পশ্চিম উপকূলের মানচিত্র ভাগ করে নিয়ে মায়ানগরীর এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বাতাসের গুনমান সূচক জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দীপিকা। নায়িকার শেয়ার করা ছবিতেই ধরা পড়ল, মুম্বইয়ের মাত্রাতিরিক্ত বায়ুদূষণের অঙ্ক। যা কিনা এদিন ১৫৩-তে গিয়ে পৌঁছেছিল। উল্লেখ্য বিগত একবছরে মুম্বইয়ের বাতাসের গুণমাণ খারাপ থেকে আরও খারাপতর হয়েছে। সাম্প্রতিক সমীক্ষাতেও এমন তথ্য উঠেছে এসেছে যে, মায়ানগরীর বেশ কয়েকটি এলাকায় বায়ুর গুণমান সূচক মারাত্মক। এই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই মুম্বইয়ের ঘাটকোপার এবং মুলুন্ডের মতো অঞ্চলে একিউআই ছিল প্রায় ২৩০ থেকে ২৫০ এর মধ্যে। যা কিনা পরিবেশপ্রেমীদের কপালেও ভাঁজ ফেলে দিয়েছে। উদ্বিগ্ন সেলেব পাড়ার ব্যক্তিরাও। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুম্বই প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানালেন দীপিকা পাড়ুকোন।

অভিনেত্রীর মন্তব্য, “আমাদের শহরের নাগরিক এবং শিশুদের দমবন্ধ হয়ে আসছে। এটা মোটেই ঠিক নয়! বৃহন্মুম্বই পুরসভা দয়া করে কোনও পদক্ষেপ করুন।” উল্লেখ্য সম্প্রতি মুম্বইয়ের বাতাসের গুনমান সূচক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া রিচা চাড্ডাও। এহেন মারাত্মক পরিস্থিতিকে রিচা ‘মানুষের তৈরি বিপর্যয়’ বলে কটাক্ষ করেন। এবার দীপিকা পাড়ুকোনও সংশ্লিষ্ট ইস্যুতে সরব হয়ে প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানালেন। এর আগে দিল্লির বাতাসের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিণীতি চোপড়া। তিনিও সদ্য মা হয়েছেন। দীপিকাকন্যা দুয়া পাড়ুকোন সিংও ছোট। সেই প্রেক্ষিতেই পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়তে বায়ুদূষণ নিয়ে সরব হলেন বলিউড ‘মস্তানি’।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর পরই রাজ্যে পুরভোট! জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন
-
‘চিরশত্রু’ কুণালের মুখে কেক, রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠতেই পালটা ‘পাটকেল’ শ্রীলেখার
-
‘নেপাল ইজ কলিং’, পাশে দাঁড়াতে বিশ্বের পর্যটকদের কাছে আবেদন ট্যুরিজম বোর্ডের
-
পাঁচটি একে ৪৭, সাতটি পিস্তল, ১৯ হাজার রাউন্ড বুলেট উধাও! তেলঙ্গানায় সেনা ছাউনিতে চুরি
-
‘শীঘ্রই খুন হবেন’, এবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ‘জঙ্গি’দের, প্রাণ বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি