১১ মার্চ বুধবার, আইনি মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন গৌরব কাপুর ও কৃতিকা কামরা (Gaurav Kapur-Kritika Kamra wedding)। আগেই জানা গিয়েছিল যে, আর পাঁচজন সেলেবদের মতো জাঁকজমক নয়, বরং সাদামাটাভাবেই বিয়েটা সারবেন তাঁরা। বুধসন্ধেয় হলও তাই। মুম্বইয়ে গৌরবের বাসভবনে বসেছিল বিয়ের আসর। সেখানেই টেলি অভিনেত্রীর সঙ্গে রেজিস্ট্রি করে দাম্পত্য ইনিংস শুরু করেন ক্রীড়া সঞ্চালক। স্বাভাবিকভাবেই গৌরব-কৃতিকার বিয়ের অনুষ্ঠানে বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়া তারকারাও। সেখানেই অভিনব পন্থায় নবদম্পতিকে পার্টির আসরে স্বাগত জানান ফারহান আখতার, বীরেন্দ্র শেহওয়াগরা।

গৌরব-কৃতিকার বিয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওয় দেখা যায়, সইসাবুত সেরে নবদম্পতি যখন ছাদে অনুষ্ঠানের আসরে প্রবেশ করলেন তখন নাচতে নাচতে তাঁদের স্বাগত জানান উভয় পক্ষের বন্ধুবান্ধব। সেই তালিকায় যেমন ফারহান, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়ারা রয়েছেন, তেমনই দেখা গেল জাহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগদের। আর ক্রিকেট তারকাদের এহেন ফিল্মি স্টাইলে নাচার ভিডিওই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। আরেক ভিডিওয় হাসিমুখে দেখা যায় আগারকরকে। গৌরব-কৃতিকার বিয়ের অনুষ্ঠান ছিমছাম হলেও সেখানে হৃদ্যতা কিংবা আন্তরিকতার যে কোনও অভাব ছিল না, সেটা ভাইরাল হওয়া সব ক্যামেরাবন্দি মুহূর্তই বলে দেয়।
View this post on Instagram
বিয়ের দিন কৃতিকা কামরাকে সাদামাটা লাল শাড়ি বেছে নিয়েছিলেন। হিরের লেয়ারড নেকলেস। হালকা মেকআপে নবপরিণীতা নায়িকাকে যেন আরও স্নিগ্ধ লাগছিল দেখতে। অন্যদিকে গৌরব কাপুর পরেছিলেন বেইজ রঙের বন্ধগলা কুর্তা সেট। আভিজাত্য আর রুচির মিশেলে বিয়ের সাজপোশাকে নজর কাড়়লেন গৌরব কাপুর ও কৃতিকা কামরা। বিয়েতে মবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন সোহা আলি খান, মালাইকা অরোরা, রিয়া চক্রবর্তী, মাশাবা গুপ্তা-সহ আরও অনেকেই।
সর্বশেষ খবর
-
বন্দুক দেখিয়ে ইট লুঠ! এবার অনুব্রতের বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়
-
মাছ থেকে মার্কস! রেজ্জাকের শিষ্য কীভাবে হয়ে ওঠেন মমতার আস্থাভাজন? শওকতের উত্থান যেন চিত্রনাট্য
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র