উদয়পুরে বিজয়-রশ্মিকার হাইপ্রোফাইল বিয়ের আবহেই প্রাক্তন বাগদত্ত রক্ষিত শেট্টির মন্তব্য ভাইরাল হয়েছিল। দক্ষিণী পরিচালক-অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঘর বাঁধা না হলেও প্রাক্তন প্রেমিকা রশ্মিকা মন্দানার সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে। এবার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে মধুচন্দ্রিমায় থাকাকালীন কী এমন ঘটল, যার জন্যে মেজাজ হারিয়ে আইনি হুঁশিয়ারি ছুঁড়লেন রশ্মিকা মন্দানা?
“বিগত আট বছর ধরে আমার বিরুদ্ধে নানা প্রচার চালানো হচ্ছে। জনগণকে ভুয়ো তথ্য দিয়ে আমাকে হয়রান করে চলেছে ক্রমাগত। এবার ফের আমাকে টার্গেট করা হচ্ছে। কখনও আবার আমার মন্তব্যও বিকৃত করে দেওয়া হচ্ছে। যে কথাগুলো আমি কোনওদিন উচ্চারণও করিনি, সেসব মনগড়া গল্প বলে আমার বিরুদ্ধে একটা অন্য দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা চলছে।…”
আরও পড়ুন:
নবপরিণীতা নায়িকা এতটাই বিরক্ত যে কোনওরকম রেয়াত না করে বিষয়টি সোশাল পাড়ায় প্রকাশ্যে এনেছেন। ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, দিন কয়েক ধরেই নেটভুবনে একটি অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, যেখানে নায়িকার মা সুমন মন্দানার কণ্ঠস্বর স্পষ্ট। কী এমন রয়েছে ওই ভয়েস ক্লিপে? ভাইরাল হওয়া ওই ক্লিপে রশ্মিকার মাকে বলতে শোনা যায়, রক্ষিত শেট্টির সঙ্গে বাগদানের সময়ে কীভাবে হয়রানির শিকার হতে হয়েছিল রশ্মিকাকে। একথা কারও অজানা নয় যে, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে রক্ষিত-রশ্মিকা সম্পর্কে জড়িয়েছিলেন। একবছরের প্রেমেই বাগদান সারেন দু’জনে। কিন্তু বাগদানের পরই বিয়ে ভাঙার ঘোষণা করে সকলকে হতবাক করে দিয়েছিলেন রশ্মিকা। পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন যে, সেসময়ে কতটা অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেই পরিস্থিতিতে বন্ধু বিজয় দেবেরাকোন্ডাই রশ্মিকার মসিহা হয়ে ওঠেন। সম্প্রতি তাঁদের বন্ধুত্বের সম্পর্ক ছাঁদনাতলায় পরিণতি পেয়েছে। এমন আবহে আবারও চর্চায় রশ্মিকার মায়ের সেই পুরনো কথোপকথনের অডিও ক্লিপ। আর তাতেই রেগে কাঁই নবপরিণীতা নায়িকা।

বৃহস্পতিবার সোশাল মিডিয়ার দীর্ঘ পোস্টে ক্ষোভ প্রকাশ করে রশ্মিকা লেখেন, “বিগত আট বছর ধরে আমার বিরুদ্ধে নানা প্রচার চালানো হচ্ছে। জনগণকে ভুয়ো তথ্য দিয়ে মিডিয়ার একটা অংশ আমাকে হয়রান করে চলেছে ক্রমাগত। এবার ফের আমাকে টার্গেট করা হচ্ছে। কখনও আবার আমার মন্তব্যও বিকৃত করে দেওয়া হচ্ছে। যে কথাগুলো আমি কোনওদিন উচ্চারণও করিনি, সেসব মনগড়া গল্প বলে আমার বিরুদ্ধে একটা অন্য দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা চলছে। বিগত কয়েক বছর ধরেই এই ঘটনাগুলো আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি ধৈর্য ধরে চুপ থেকেছি। এটাও মেনে নিয়েছি যে পাবলিক ফিগার হলে এরকম সমালোচনার মুখোমুখি হতে হয়। সেকথা ভেবেই জীবনে নিজের প্রতি সৎ থেকেছি। ভেবেছিলাম, একদিন হয়তো এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু গত ২৪ ঘণ্টায় যে ঘটনা ঘটে গিয়েছে, সেটা কিছুতেই উপেক্ষা করা যায় না। পুরনো ওই ক্লিপটি ‘বিতর্ক’ তৈরির জন্যই এখন শেয়ার করা হচ্ছে।” এখানেই অবশ্য থামেননি রশ্মিকা।
নবপরিণীতা দক্ষিণী নায়িকার (Rashmika Mandanna) সংযোজন, “প্রায় আট বছর আগের একটি পুরনো ব্যক্তিগত কথোপকথন, যেটা আমার অজান্তেই কিংবা সম্মতি ছাড়াই রেকর্ড করা হয়েছিল, এখন আমার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে সেই অডিও ক্লিপটি আবারও ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হচ্ছে। আমার পরিবারের কাছেও এটা খুবই অস্বস্তিকর বিষয়। তাই যে বা যাঁরা ওই ভয়েস ক্লিপ ছড়াচ্ছেন, বন্ধ না করলে মানহানি এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি পদক্ষেপ করতে বাধ্য হব।” খবর, বৃহস্পতিবারই হানিমুন থেকে ফিরেছেন দক্ষিণী তারকাদম্পতি।
— Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?