Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Debolina Nandy

প্রবাহ অতীত! সত্যিই কি সায়কের সঙ্গে জড়িয়েছেন প্রেমের সম্পর্কে? নিজেই খোলসা করলেন দেবলীনা

দেবলীনা আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই সায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা চলছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৭:৩৯

options
link
প্রবাহ অতীত! সত্যিই কি সায়কের সঙ্গে জড়িয়েছেন প্রেমের সম্পর্কে? নিজেই খোলসা করলেন দেবলীনা zoom
দেবলীনা নন্দীর সঙ্গে সায়ক চক্রবর্তী। ছবি-মিউজিক ভিডিও
Advertisement

চলতি বছরের শুরুতে দাম্পত্য কলহ নিয়ে প্রকাশ্যে মুখ খুলে, আত্মহত্যার চেষ্টা করে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। তারপর বেশ কয়েকমাস পেরিয়েছে। স্বামী প্রবাহর সঙ্গে তাঁর দূরত্ব যে বেড়েছে তা মোটের উপর স্পষ্ট। এতেই মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক। অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর সঙ্গে দেবলীনার (Debolina Nandi) সম্পর্ক নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু করেছে নেটিজেনরা। বিতর্কের মাঝে আরও একবার সায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেবলীনা। 

influencer Debolina Nandi controversy
স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দেবলীনা। ছবি-সোশাল মিডিয়া।

কি জানালেন তিনি? দেবলীনা জানান, সায়কের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক প্রায় ছয় বছরের। সেই সময় প্রবাহ তাঁর জীবনে ছিলেন না। প্রবাহর সঙ্গে তাঁর সম্পর্কের বয়স মোটে আড়াই বছর। দেবলীনার কথায়, “যদি সায়কের সঙ্গে প্রেম থাকত, তাহলে ওকেই বিয়ে করতাম। প্রবাহ আমার জীবনে আসতই না।” এরপরই দেবলীনা বলেন, “আমি আর সায়ক দুজনেই নিয়মিত ভ্লগ করি। আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, সেটা দর্শকরা দেখতে পান। তাই ভাবেন কিছু একটা রয়েছে। কিন্তু বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায়, সায়ক আমার কাছে সেটাই। আমার আরও বন্ধু আছে, তাঁদের সঙ্গে ঘুরতে যাই, কফি শপে যাই, যেহেতু তাঁরা ভিডিও করেন না, তাই আপনারা তাঁদের দেখতে পান না। চর্চাও হয় না।” দেবলীনার সাফ কথায়, তাঁর জীবনে সায়ক আর প্রবাহ দুজনের জায়গা আলাদা। সেটাকে গুলিয়ে ফেলার কোনও মানে নেই। সায়ক শুধুমাত্র তাঁর খুব ভালো বন্ধু। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Sayak Chakraborty Debolina Nandi relationship
স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দেবলীনা। ছবি-সোশাল মিডিয়া।

প্রসঙ্গত, দেবলীনা আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই অনেকেই সায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নেটিজেনদের একাংশ দাবি করেছিল, সায়কের কারণেই নাকি দূরত্ব বেড়েছে প্রবাহ-দেবলীনার। এমনকী, সব জেনে শুনে কোনও স্বামীর পক্ষেই স্ত্রীর এমন বন্ধুকে মেনে নেওয়া সম্ভব নয় বলে দাবি করে ফুঁসে উঠেছিলেন অনেকে। তারপর অনেকদিন পেরিয়েছে। এখন প্রবাহ ও দেবলীনা আলাদা থাকছেন বলেই খবর। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছেন গায়িকা। তবে তাঁর পেশাগত জীবন চলছে স্বাভাবিক ছন্দে।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.