চব্বিশ সালের ৮ ডিসেম্বর মা হয়েছেন রণবীর ঘরনি দীপিকা পাডুকোন। মাতৃত্বকালীন সুখের সঙ্গে কোনওরকম সমঝোতা করতে নারাজ। কেরিয়ার যখন মধ্যগগনে সেই সময়ই আট ঘণ্টা শিফটের দাবিতে সরব হয়েছিলেন দীপিকা (Deepika Padukone)। ছোট্ট দুয়ার সঙ্গে বেশি সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কেরিয়ারেও সেই প্রভাব পড়েছিল তা বললে অত্যুক্তি হবে না। যদিও সেসব বিশেষ গায়ে না মেখে লক্ষ্মীসোনার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো সমাজমাধ্যমে ভাগ করে নিতেন। এখন তো নতুন সদস্যের অপেক্ষার দিন গুনছেন বলিউডের ‘মস্তানি’। তার মাঝেই ব্যক্তিগতজীবনের সিক্রেট ফাঁস করলেন ‘সুপারমম’ দীপিকা।
আরও পড়ুন:
তাও আবার রাতে ঘুমানোর মুহূর্ত! হ্যাঁ, একদমই তাই। ধবধবে সাদা বিছানা আর সেখানেই…!! আসলে মা হওয়ার পর জীবন অনেকটাই পালটে যায়। ঠিক একইভাবে বদলে যায় মায়েদের ঘুমানোর স্টাইলও। হাত-পা ছড়িয়ে বিছানাজুড়ে ঘুমের অভ্যেসের পরিবর্তে সন্তানের স্বার্থে নতুন করে শোয়ার স্টাইল রপ্ত করতে হয়। সেলেব মম দীপিকাও সেই দলেরই একজন। সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন নিজের বর্তমান পরিস্থিতি। যেখানে দেখা যাচ্ছে, একটি মিষ্টি কুকুরছানা তার মায়ের গায়ে সিটিয়ে শুয়ে আছে। মা কুকুরের নড়াচড়ার কোনও সুযোগ নেই!

এই ছবিটি পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘গত রাতে আপনি কীভাবে ঘুমিয়েছেন? আমি আর আমার সন্তান এভাবেই শুয়েছি।’ প্রসঙ্গত, শিশু বিকাশ ও আচরণ বিশেষজ্ঞ সিলভিয়া অ্যারোটিনের শেয়ার করা ছবিটি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন দীপিকা। মা হিসেবে নিজের দায়িত্বপালনে কোনও খামতি রাখতে চান না অভিনেত্রী। দুয়ার জন্মের প্রথম দিন থেকেই বারবার সেই কথাই বলেছেন দীপিকা।

ছোট্ট দুয়ার বিকাশের ক্ষেত্রে বিশেষ নজর তারকা মম দীপিকা পাডুকোনের। ব্যস্ততার মাঝেই সেসব নমিয়ে চর্চা করেন। তাই সিলভিয়া অ্যারোটিনের গাইডলাইন মেনে ‘কো-স্লিপিং’ তথা মা-সন্তানের একই বিছানায় বা খুব কাছাকাছি ঘুমানোর ফলে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়। সেই সঙ্গে মানসিক স্বস্তিও বহুলাংশে বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট