Dev-Rukmini

একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন দেব-রুক্মিণী, ‘এমনি’ই নাকি এই বসন্তেই বিয়ের তোড়জোড়?

দেবের শেয়ার করা পোস্টে দেখা গেল, একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙাচ্ছেন তারকাজুটি। শুধু তাই নয়, সেই লক্ষ টাকার ফ্রেমে ধরা পড়ল, দেব-রুক্মিণী প্রেমের রসায়নও। কখনও আর চোখে একে-অপরের দিকে তাকিয়ে, আবার কখনও বা মেহেন্দি পরার মাঝে খুনসুঁটিতে মেতে উঠতে দেখা গেল তাঁদের। কৌতূহলীদের প্রশ্ন, 'পরের গন্তব্য কি ছাঁদনাতলা?'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৫:৪৬

options
link
একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন দেব-রুক্মিণী, ‘এমনি’ই নাকি এই বসন্তেই বিয়ের তোড়জোড়?
একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন দেব-রুক্মিণী। ছবি- ফেসবুক

সেই কোন কাল থেকেই রুক্মিণীর জন্য দেবের ‘পরাণ জ্বলিয়া যায়’। কিন্তু দেব-রুক্মিণীকে দেখুন, সম্পর্কটাকে ‘কিশমিশে’র মতো টক-মিষ্টি করে রেখেছেন। কিছুতেই খোলসা করেন না তাঁদের প্রেমের ‘পাসওয়ার্ড’। বরং যখনই জিজ্ঞেসা করা হয়, তখনই দুজনের মুখে একটাই উত্তর, দুজনেই দুজনের ‘কাছের মানুষ’। ওই ফিল্মি দুনিয়ার পুরনো সংলাপ ‘উই আর জাস্ট ফ্রেন্ড!’ তারকাযুগলকে ছাঁদনাতলায় দেখার আশায় অনুরাগীদেরও প্রায় চাতক পাখির দশা। কবে বিয়ে করবেন? দীর্ঘদিন ধরেই সেই প্রশ্নে জেরবার দেব-রুক্মিণী। যে কোনও সিনেমা রিলিজ, প্রিমিয়ারে নাগালে এলেই তিলোত্তমার সেলেব পাড়ার তারকাজুটিকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু এবার কি প্রেমের সম্পর্ককে আরেকধাপ এগিয়ে নিয়ে গেলেন দেব-রুক্মিণী? বুধবার দুপুরে টলিউড সুপারস্টারের শেয়ার করা বেশকিছু ছবিই সেই জল্পনা উসকে দিয়েছে।

Advertisement
Dev and Rukmini share mehendi moments together,
একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন দেব-রুক্মিণী। ছবি- ফেসবুক

মেহেন্দিতে রুক্মিণীর নাম হাতে লিখেছেন টলিউড সুপারস্টার। আর সেসব ক্যামেরাবন্দি মিষ্টি মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিতেই দেব-রুক্মিণীর বিয়ের তোড়জোড়ের জল্পনা তুঙ্গে। কৌতূহলীদের প্রশ্ন, ‘পরের গন্তব্য কি ছাঁদনাতলা?’

দেবের শেয়ার করা পোস্টে দেখা গেল, একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙাচ্ছেন তারকাজুটি। শুধু তাই নয়, সেই লক্ষ টাকার ফ্রেমে ধরা পড়ল, দেব-রুক্মিণী প্রেমের রসায়নও। কখনও আর চোখে একে-অপরের দিকে তাকিয়ে, আবার কখনও বা মেহেন্দি পরার মাঝে খুনসুঁটিতে মেতে উঠতে দেখা গেল তাঁদের। আরেক ফ্রেমে দেখা গেল, মেহেন্দিতে রুক্মিণীর নাম হাতে লিখেছেন টলিউড সুপারস্টার। আর সেসব ক্যামেরাবন্দি মিষ্টি মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিতেই দেব-রুক্মিণীর বিয়ের তোড়জোড়ের জল্পনা তুঙ্গে। একাংশ তো আবার আগাম শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। যদিও বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি পরার রীতি অবাঙালিদের, তবে এই ট্র্যাডিশন বহুকাল ধরেই গুটি গুটি পায়ে বঙ্গবিয়ের অঙ্গ হয়ে উঠেছে। আর সেই প্রেক্ষিতেই কৌতূহলীদের প্রশ্ন, ‘পরের গন্তব্য কি ছাঁদনাতলা?’ যদিও দেব-রুক্মিণী এবিষয়ে স্পিকটি নট, তবে তারকাজুটির এহেন দুষ্টু-মিষ্টি সমীকরণের মুহূর্ত আপাতত নেটভুবনে দাপিয়ে বেড়াচ্ছে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement

দেব-রুক্মিণী একে-অপরের পরিবারের সঙ্গেও দারুণ সখ্যতা। একবার ‘দিদি নম্বর ওয়ানে’ এসে রুক্মিণী মৈত্র এক মজার ঘটনা শেয়ার করেছিলেন। রুক্মিণী জানিয়ে ছিলেন, দেবের সঙ্গে যখন তাঁর বাবার দেখা হয়, তখন দেবকে বাবা জিজ্ঞাসা করেছিলেন, তুমি কী করো? দেব নাকি উত্তরে বলেছিলেন, “আমি ইঞ্জিনিয়ার। ওই একটু-আধটু অভিনয় এবং রাজনীতি করি।” অন্যদিকে রুক্মিণীর ভাইঝির সঙ্গেও দারুণ মজার সম্পর্ক দেবের। মাঝে মধ্যেই তাঁদের খুনসুটির ভিডিও দেখা যায় সোশাল মিডিয়ায়। অতঃপর, দেব-রুক্মিণীর জুটি যে তাঁদের পরিবারেরও খুব পছন্দের, সেটা স্পষ্ট। দুজনেই দুজনের ‘কাছের মানুষ’। তবে মাঝে বিচ্ছেদ গুঞ্জন এহেন সম্পর্কসুখে ভাগ বসালেও টলিউডের সবচেয়ে চর্চিত জুটির বিয়ে নিয়ে আগ্রহ কিন্তু যত দিন যাচ্ছে, ততই বাড়ছে। কৌতূহলীদের প্রশ্ন, বলছে ‘মিঞা, বিবি যখন রাজি…’, তখন বিয়েতে দেরি কীসের? সেই উত্তর অজানা হলেও এবার একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙিয়ে ফের ছাঁদনাতলায় যাওয়ার গুঞ্জন উসকে দিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.