Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Shah Rukh Khan

অ্যাকশন নয়, এবার রোম্যান্টিক রোলে ষাটোর্ধ্ব শাহরুখ, মেগাবাজেট প্রেমের সিনেমায় ‘কিং অফ রোম্যান্স’

'সিনিয়র সিটিজেন' হলেও রোম্যান্সে ছুঁতমার্গ নেই! এবার আর ক্যামেরার সামনে আর মারপিট নয়, অ্যাকশন হিরোর খোলস ছেড়ে আরও একবার রোম্যান্টিক অবতারে ধরা দিতে চলেছেন শাহরুখ খান। মেগাবাজেট প্রেমের ছবিতে কোন চমক দেবেন বাদশা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৪:১৪

options
link
অ্যাকশন নয়, এবার রোম্যান্টিক রোলে ষাটোর্ধ্ব শাহরুখ, মেগাবাজেট প্রেমের সিনেমায় ‘কিং অফ রোম্যান্স’ zoom
মেগাবাজেট প্রেমের সিনেমায় 'কিং অফ রোম্যান্স' শাহরুখ খান। ছবি- ইনস্টাগ্রাম

বয়স ষাটের কোঠা পেরলেও আসমুদ্রহিমাচলের ভক্তমহলের কাছে তিনি চিরসবুজ, চিরযুবা। ‘কিং অফ রোম্যান্স’। আজও শাহরুখ খান দু’বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলে শত সহস্র নারীহৃদয়ে ঝড় ওঠে। বলিউডের পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে-অপরের সমার্থক। পরিপূরক, বললেও অত্যুক্তি হয় না। তবে বিগত একদশকে শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শক-অনুরাগীরা! বছর পাঁচেক বিরতি পর তেইশ সালে অ্যাকশনকে সঙ্গী করেই মারকাটারি প্রত্যাবর্তনে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছিলেন ‘পাঠান’, ‘জওয়ান’। বুড়ো হাড়ে অ্যাকশনের মারপ্যাঁচ দেখিয়ে যখন বলিউডে নতুন ট্রেন্ড আনলেন, তখনও তাঁকে রোম্যান্টিক অবতারে দেখার জন্য চাতক পাখির দশা হয় ভক্তদের! তবে এবার মায়নগরীর সেলেব পাড়ায় জব্বর খবর!

Shah Rukh Khan to play a double role in Main Hoon Na 2 after King?
শাহরুখ খান, ছবি: সোশাল মিডিয়া

আর ক্যামেরার সামনে মারপিট নয়, অ্যাকশন হিরোর খোলস ছেড়ে আরও একবার রোম্যান্টিক অবতারে ধরা দিতে চলেছেন শাহরুখ খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, এইমুহূর্তে ‘কিং’-এর কাজ প্রায় শেষের দিকে। সেই প্রেক্ষিতেই পরবর্তী সিনেমার পরিকল্পনা শুরু করেছেন কিং খান। ইতিমধ্য়েই চুপিসারে বেশ ক’জন লেখক, পরিচালকের সঙ্গে মিটিং সেরেছেন। শুধু তাই নয়। বলিমহলের অন্দরে ফিসফাস, রোম্যান্টিক সিনেমার চিত্রনাট্যও নাকি বেশ মনে ধরেছে শাহরুখের (Shah Rukh Khan)। তাই ‘কিং’-এর কাজ শেষ হলেই খানিক বিরতি নিয়ে সেই ছবির কাজে মনোনিবেশ করতে চান তিনি। সূত্রের খবর, বাদশার আরেকটি নতুন ছবি ‘ম্যায় হুঁ না’র ধাঁচেই তৈরি হচ্ছে। কিংবা তার সিক্যুয়েলও হতে পারে। তাই এক্ষেত্রেও পরবর্তী মেগাবাজেট সিনেমার পরিচালক হিসেবে বন্ধু ফারহা খানকেই এগিয়ে রেখেছেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়, পিচকার অভি বাকি হ্যায়…!

Advertisement

বিগত কয়েক বছর ধরে শুধু অ্যাকশন সিনেমাই করে যাচ্ছেন। ‘পাঠান’, ‘জওয়ান’-এ খেল দেখানোর পর ‘কিং’-এও মারকাটারি অ্য়াকশন অবতারে ধরা দেবেন বাদশা। আর লাগাতার অ্যাকশন করতে গিয়েই বেশ কয়েকবার চোট পেয়েছেন। তাই এবার চিকিৎসকদের বিশ্রামের পরামর্শের কথা মাথায় রেখে আপাতত রোম্যান্টিক ছবির কাজ করতে চাইছেন শাহরুখ খান।

শোনা যাচ্ছে, বাদশার নতুন এই প্রজেক্ট হিন্দি সিনেদুনিয়ার রোম্যান্টিক ঘরানার ছবিতে নতুন জোয়ার আনতে চলেছে। বাজেটও তাই গগনচুম্বী। আর এহেন মেগাবাজেট সিনেমায় দ্বৈত চরিত্রে ধরা দেবেন শাহরুখ খান। বাদশার বিশ্বস্ত সূত্র থেকেই ফাঁস হয়েছে এখবর। জানা গিয়েছে, রোম্যান্টিক ঘরানার সিনেমা হলেও হলেও কিং খানের বয়সের কথা মাথায় রেখে বাস্তব প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজানো হয়েছে। এই সিনেমা বলবে, পরিণত প্রেমের গল্প। আপাতত চিত্রনাট্যের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী জুন মাসেই সবটা চূড়ান্ত হবে। কিন্তু আচমকাই কেন অ্যাকশন থেকে রোম্যান্সে ফিরতে চাইলেন বাদশা? খবর, বিগত কয়েক বছর ধরে তিনি শুধু অ্যাকশন সিনেমাই করে যাচ্ছেন। ‘পাঠান’, ‘জওয়ান’-এ খেল দেখানোর পর ‘কিং’-এও মারকাটারি অ্য়াকশন অবতারে ধরা দেবেন তিনি। আর লাগাতার অ্যাকশন করতে গিয়েই বেশ কয়েকবার চোট পেয়েছেন। তাই এবার চিকিৎসকদের বিশ্রামের পরামর্শের কথা মাথায় রেখেই আপাতত রোম্যান্টিক ছবির কাজ করতে চাইছেন শাহরুখ খান। ২০২৭ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে এই নতুন মেগাবাজেট রোম্যান্টিক ড্রামার শুটিং শুরু করতে পারেন বলে খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.