তাঁরা টলিউডের ‘দুই পৃথিবী’। উৎসবের মরশুমে রিলিজ স্লট নিয়ে যতই পরস্পরকে ‘সূচাগ্র মেদিনি ছাড়িতে’ নারাজ থাকুন না কেন, তাঁদের ‘ব্রোম্যান্স’ বরাবর অনুরাগীদের চাঙ্গা থাকার ‘টনিক’ দিয়েছে। নতুন কাজ এলে একে-অপরের পিঠ চাপড়ান, আবার প্রয়োজনে গঠনমূলক সমালোচনা করতেও পিছপা হন না। এবার ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস কালেকশন নিয়ে জিৎকে চরম কটাক্ষ করায় ভক্তদের ক্লাস নিলেন দেব। যে স্ক্রিনশট কিনা বর্তমানে নেটভুবনের আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুন:
“প্রথম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! ভণ্ডামির শেষ পর্যায়ে যাকে বলে। অপেক্ষা করছি শনি-রবিবার আরও কী বড় ঢপ সামনে আসে!…”
জিৎ এবং দেব, টলিউডের দুই সুপারস্টারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভক্তরা নিজেরাই নিজেদের দুটো শিবিরে ভাগ করেছেন। ঠিক যেন, বলিউডের শাহরুখ-সলমনের মতো। দুই তারকার ভাইচারা থাকলেও অনুরাগীরা একে-অপরের সুপারস্টারকে নিয়ে কটাক্ষ করেন। টলিউডেও দেব-জিতের অনুরাগীদের পৃথক শিবির রয়েছে। উপরন্তু ‘দুই পৃথিবী’ স্টারদের মধ্যে কেরিয়ারের গোড়া থেকেই তুলনা টানা হয়। যদিও দেব-জিৎ উভয়েই আদ্যোপান্ত কমার্শিয়ালের মোড়ক থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের সিনেমা করেন, তবুও প্রায় দেড় দশক ধরে দুই সুপারস্টারের মধ্যে অলিখিতভাবে একটা তুলনা চলেই আসছে। এবার এক ফ্যানপেজ থেকে জিতের বিরুদ্ধে বিষোদ্গার দেখে ফুঁসে উঠলেন টলিউডের ‘খোকা’!

সম্প্রতি দেবের এক ফ্যান পেজের পোস্টে জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর পয়লা সপ্তাহের টিকিট বিক্রি ও বক্স অফিস নম্বর নিয়ে কটাক্ষ করে নেতিবাচক রিভিউ লেখা হয়। সেই পোস্টে উল্লেখ, “প্রথম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! ভণ্ডামির শেষ পর্যায়ে যাকে বলে। অপেক্ষা করছি শনি-রবিবার আরও কী বড় ঢপ সামনে আসে! ছবি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন অতটা নেই, বানিয়ে বলছে…।” এহেন কটূক্তি নজরে পড়তেই দেবের নাম করা এক পেজ ধেয়ে আসে পালটা বাক্যবাণ। ভক্তদের এহেন দৌড়াত্ম্যের কড়া ভাষায় নিন্দা করে সেখানে লেখা, “ওর বিরুদ্ধে লেখা যাবতীয় পোস্ট এক্ষুণি ডিলিট করো। ও আমার বড় দাদার মতো। বরং ওর সিনেমার টিকিট কিনে ছবিটা দেখো আর বাকিদেরও দেখতে বলো।” এহেন পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই ‘সৌজন্যের পোস্টারবয়’ দেবকে কুর্নিশ জানিয়েছে একাংশ। যদিও ওই প্রোফাইল দেবের নিজস্ব না সুপারস্টারের ফ্যানপেজ, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে দেব যে বরাবর সৌজন্যে বিশ্বাসী, সেকথাই মনে করিয়ে দিলেন তাঁর অনুরাগীরা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের
-
বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা
-
১২ বছর নেকড়েদের পালে বড় হয়েছেন, ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের ‘মোগলি’