গত মার্চ মাসে তালসারিতে শুটিং করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক ঘটনার পাঁচ মাস পেরলেও অভিনেতার মৃত্যুর বিচার আজও অধরা। এর মাঝেই সম্প্রতি এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে নিয়ে এসে অভিনেত্রী মৌমিতা পণ্ডিত দাবি করেন, তাঁর সঙ্গে রাহুলের প্রেমের সম্পর্ক ছিল। এহেন বিস্ফোরক দাবিতে সিনেপাড়া সরগরম হওয়ার পাশাপাশি প্রয়াত অভিনেতার ব্যক্তিগতজীবন নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। যার জেরে অবশ্য কাঠগড়ায় মৌমিতা। প্রশ্ন উঠেছে, অভিনেত্রীর বিবেক নিয়েও। এমন আবহেই ইন্ডাস্ট্রির অনুজ অভিনেত্রীকে প্রকৃত ভালোবাসার পাঠ দিলেন সুদীপ্তা চক্রবর্তী।
বাবিনের সম্মানের কথা ভাবা উচিত ছিল। সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়।…”
আরও পড়ুন:
সুদীপ্তার কাছে রাহুল ভ্রাতৃসম। তাঁর চলে যাওয়া অভিনেত্রীর কাছে আত্মীয় বিয়োগসম বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই এবার দীর্ঘ এক পোস্টে মৌমিতাকে ‘বিবেকের পাঠ’ সুদীপ্তার। অভিনেত্রীর মন্তব্য, “বাবিনের (রাহুল) মৃত্যুর সাড়ে চার মাস পর তুমি হঠাৎই সকলকে জানিয়েছ তোমার সঙ্গে নাকি বাবিনের প্রেমের সম্পর্ক ছিল। সত্য মিথ্যা আমার জানা নেই, জানার আগ্রহও নেই। প্রেম খুবই ব্যক্তিগত বিষয়। তা ব্যক্তিগত থাকাই বাঞ্ছনীয় ছিল, বিশেষ করে দুজনের একজন যখন এর পক্ষে বা বিপক্ষে বলার জায়গাতেই আর নেই এবং তার এক প্রায়-বয়ঃসন্ধিক্ষণে পৌঁছন সন্তান রয়েছে, যে সারাজীবন তার বাবাকে আর পাবে না এর সত্যতা যাচাই করার জন্য, শুধু মুখ বুঁজে তাকে অপমান সহ্য করে যেতে হবে তোমার এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য। তার মা-দাদা, কাছের বন্ধু আত্মীয়রাও বেঁচে রয়েছেন তাঁদের আদরের বাবিনকে হারানোর শোক বয়ে নিয়ে, এবং তার একদা বিবাহিত স্ত্রী ও আছেন। যিনি তোমার থেকে বয়সে সম্ভবত ছোট কিন্তু অভিনয় ক্ষমতা ও পেশাগত সাফল্যে কয়েক কোটি মাইল এগিয়ে। বাবিন যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তো তার আশপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিত ছিল মৌমিতা। বাবিনের সম্মানের কথা ভাবা উচিত ছিল। সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়।” এখানেই থামেননি সুদীপ্তা।

“রাস্তায় প্লাকার্ড নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারতে- ‘I want justice’ লিখে। আমাদের দেশে বিচার ব্যবস্থা অত্যন্ত সময়সাপেক্ষ ও খরচসাপেক্ষ। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে জানতে চাইতে পারতে- ওর উকিলের খরচ কেমন করে জোগাড় করছে মেয়েটা?”
ইন্ডাস্ট্রির অনুজ অভিনেত্রীর উদ্দেশে সুদীপ্তা কিছু প্রশ্নও ছুড়ে দিয়েছেন। তাঁর কথায়, “যে ‘প্রেম’ তোমার ‘ছিল’ বলে দাবি করছ, তা যদি সত্যি থেকে থাকে, তাহলে তার ভিডিও পোস্ট করে এত বড় অপমানটা না করলেই পারতে। খুব আঘাত পেলাম। খুব রাগ হল, কিছুটা ঘৃণাও। ভালোবাসা বড় পবিত্র জিনিস। তাকে আগলে রাখতে হয়। এইভাবে বাজারে বিক্রি করে দিতে নেই। যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তাহলে তা ফেসবুকে প্রমাণ করার চেষ্টা না করে, রোজ গিয়ে থানায় জিজ্ঞাসা করতে পারতে- তার মৃত্যুটা ঠিক কীভাবে হল? কার কার গাফিলতিতে হল? সেসবের তদন্ত কবে হবে?… ওড়িশার তালসারি থানায় গিয়ে ধরনা দিতে পারতে, জানতে চাইতে পারতে- তার মৃত্যুর তদন্ত হতে এত সময় লাগছে কেন? রাস্তায় প্লাকার্ড নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারতে- ‘I want justice’ লিখে। আমাদের দেশে বিচার ব্যবস্থা অত্যন্ত সময়সাপেক্ষ ও খরচসাপেক্ষ। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে জানতে চাইতে পারতে- ওর উকিলের খরচ কেমন করে জোগাড় করছে মেয়েটা?”

“… তাহলে বুঝতাম তোমার ‘প্রেম’-এ দম আছে, তাহলে বুঝতাম তুমি সত্যি বলছো, তুমি ‘ভালোবেসেছিলে’ বাবিনকে।”
শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির সকলের পাশে কেন রাহুলের মৃত্যুর বিচারের দাবি চালিয়ে গেলেন না মৌমিতা পণ্ডিত? এমন প্রসঙ্গও উঠে এসেছে সুদীপ্তার পোস্টে। অভিনেত্রী লিখেছেন, “বুম্বাদা, শান্তিদা, যীশু, দেবদূত, বিদীপ্তাদিরা এক অসম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপ্রাণ, ওঁদের পাশে থাকতে পারতে, বলতে পারতে- তোমরা হাল ছেড়ো না, কেউ না থাক আমি আছি আমার ‘প্রেম’ এর জন্য, তোমরা হার মেনো না, সময় লাগবে কিন্তু জিত আমাদের হবেই। তাহলে বুঝতাম তোমার ‘প্রেম’-এ দম আছে, তাহলে বুঝতাম তুমি সত্যি বলছো, তুমি ‘ভালোবেসেছিলে’ বাবিনকে।” তবে পোস্টের শেষভাগে গুরুজনের মতো মৌমিতাকে ভালো থাকার পরামর্শ দিতেও ভোলেননি তিনি। অনুজ অভিনেত্রীর উদ্দেশে ‘সিনিয়র’ সুদীপ্তার মন্তব্য, “জেগে ওঠো মৌমিতা। পরিণতমনস্ক হয়ে ওঠো। জীবনের ছোট ছোট বিষয়গুলোর দিকে তাকাও, যা তোমাকে আনন্দ দিতে পারে। ভালো বই পড়ো। ভালো সিনেমা ও নাটক দেখো। ভালো গান শোনো। নিজের কাজের ওপর আরও মনোযোগ দাও। আরও আত্মবিশ্বাসী হও। তুমি নিশ্চয়ই কাজ পাবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেনাকে সম্মান জানিয়ে গোর্খা এডিশন এনেছে এনফিল্ড, বাইক কেনার প্ল্যান থাকলে জেনে নিন ফিচার ও দাম
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সত্যিই মদ বিক্রি বন্ধ! কী বলছেন ব্যবসায়ীরা?
-
আমেরিকার গা জোয়ারিতে আলোচনা স্থগিত কানাডার, ৫০ শতাংশ কর চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ