Disha Patani

হলিউডে অভিষেক দিশা পাটানির, কোন সিনেমায় দেখা যাবে ‘বাগি ৩’ নায়িকাকে?

বলিউড থেকে হলিউডের ইঁদুর দৌড়ে দীপিকা-প্রিয়াঙ্কার সঙ্গে জুড়ে গেল দিশার নাম তা বললে অত্যুক্তি হবে না। আন্তর্জাতিক মঞ্চে অভিষেক 'বাগি ৩' খ্যাত অভিনেত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১১:০৯

options
link
হলিউডে অভিষেক দিশা পাটানির, কোন সিনেমায় দেখা যাবে ‘বাগি ৩’ নায়িকাকে?
হলিউডে অভিষেক দিশা পাটানির।

দিশা পাটানি, পর্দায় যাঁর উপস্থিতি উষ্ণতা ছড়ায়, সৌষ্ঠব কোমরের ঝলকানিতে শিহরিত হয় দর্শক হৃদয়। ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে সমাজমাধ্যমেও উষ্ণতার পারদ চড়ান টাইগারের প্রাক্তন দিশা পাটানি। বলিউডের একাধিক ছবিতে কাজ করে ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করেছেন। প্রায় এক দশকের কাছাকাছি বলিউডে রাজত্বের পর এবার হলিউডে পাড়ি দিশার। বলিউড থেকে হলিউডের ইঁদুর দৌড়ে দীপিকা-প্রিয়াঙ্কার সঙ্গে জুড়ে গেল দিশার নাম তা বললে অত্যুক্তি হবে না। আন্তর্জাতিক মঞ্চে দিশার অভিষেকে খুশির হাওয়া বিটাউনেও।

Advertisement

অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম ভাগ ‘দ্য পোর্টাল অফ ফোর্স’র মাধ্যমে নতুন জার্নি শুরু গ্ল্যাম ডিভা দিশা পাটানির। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এই ছবিতে মুখ্য চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করবেন ‘বাগি ৩’ খ্যাত এই অভিনেত্রী। হলিউডে কাজের সুযোগ দিশার ফিল্মি কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায় সে কথা বলার অবকাশই রাখে না। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 দিশার কথায়, “গল্প বলার কোনও বিশেষ ভাষা বা দেশের কোনও নির্দিষ্ট সীমারেখা নেই। পর্দায় সততা সব জায়গাতেই সমানভাবে গ্রহণযোগ্য। আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি আর নিজের দেশে যা শিখেছি তা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা আমার কাছে ভীষণ অনুপ্রেরণাদায়ক।”

দিশার নতুন জার্নি

‘জেসিকা’ চরিত্রের মাধ্যমে নিজের প্রতিভাকে বিশ্বের দরবারে মেলে ধরার এক সুবর্ণ সুযোগে অত্যুৎসাহী দিশার সংযোজন, “এই প্রজেক্টের ট্রেলার লঞ্চের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমার প্রথম আন্তর্জাতিক কাজের এক অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে ছিল চরম উত্তেজনা। খানিকটা ভয়ও যে ছিল সেটা একেবারেই অস্বীকার করব না। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা বিরাট সুযোগ পেয়েছি। এত অভিজ্ঞ ও বৈচিত্র্যময় অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ প্রকৃত অর্থে শিক্ষণীয় একটা বিষয়। আমি নিজেও সেরার সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

ভারতীয় সিনেমায় কাজের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়গুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ পেয়ে গর্বিত অভিনেত্রী। ছবির গল্প বলার শৈল্পিক ভাষা ও ভৌগোলিক সীমা অতিক্রম করে সর্বস্তরের দর্শককে একত্রিত করে বলে মনে করহেন দিশা। তাঁর মতে, “গল্প বলার কোনও বিশেষ ভাষা বা দেশের কোনও নির্দিষ্ট সীমারেখা নেই। পর্দায় সততা সব জায়গাতেই সমানভাবে গ্রহণযোগ্য। আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি আর নিজের দেশে যা শিখেছি তা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা আমার কাছে ভীষণ অনুপ্রেরণাদায়ক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.