সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইকো পার্কে আদৌ অরিজিৎ সিংয়ের (Arijit Singh) লাইভ শো হবে তো? এই প্রশ্ন এখন অনুরাগী মহলে। জল্পনা, ইকো পার্কে (Eco Park) শিল্পীর লাইভ শো করার অনুমতি দেওয়া হয়নি। তাই এখন অন্য জায়গা খুঁজছেন উদ্যোক্তারা।

নতুন বছরের ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংয়ের লাইভ শো হওয়ার কথা। তার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পঞ্চাশ থেকে ষাট হাজার টাকারও টিকিট বিক্রি হয়েছে বলে খবর। আর তা নাকি অনেকেই কিনেছেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, ইকো পার্কে অনুষ্ঠানটি নাও হতে পারে। কিন্তু তিন মাস আগেই নাকি শোয়ের ভেনু ঠিক হয়ে গিয়েছিল। তাহলে কী হল? শোনা যাচ্ছে, অরিজিতের ইকো পার্কে শো করা নিয়ে আপত্তি রয়েছে হিডকোর। এর কারণ হিসেবে জানানো হয়েছে, অরিজিতের অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় হবে। এতে পার্কের গাছগাছালির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই উদ্যোক্তাদের অন্য জায়গা খুঁজতে বলা হয়েছে।
[আরও পড়ুন: ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মায়ের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন তুনিশা?]
জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। এখন নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি।

শোনা যাচ্ছে, হিডকোর সিদ্ধান্তের পর বিকল্প জায়গার খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শোয়ার উদ্যোক্তরা। তাঁদের বিশ্বাস, শো যেখানেই হোক অরিজিতের সুরের টানে অনুরাগীরা সেখানেই এসে উপস্থিত হবেন। এদিকে ২০২৩ সালের ২০ জানুয়ারি ইকো পার্কেই সলমন খানের (Salman Khan) শো হওয়ার কথা। সেই শোয়ের ভবিষ্যৎ কী? তা এখনও পর্যন্ত জানা যায়নি।
[আরও পড়ুন: জন্মদিনে সলমনের বাড়ির সামনে ধুন্ধুমার, শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের উপর লাঠিচার্জ]
সর্বশেষ খবর
-
মুসলিম হয়েও হিন্দু ধর্মকে সম্মান! শিব সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের?
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের
-
এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির