গোয়েন্দা গল্পের উপর বরাবরই বাঙালির অমোঘ টান। ফেভারিট লিস্টে বেশ উপরের দিকে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে একেনবাবু। পুরুলিয়ায় অনবদ্য অভিযানের পর ‘কেরালায় কুরুক্ষেত্র’ নিয়ে পুজোয় আসর জমাতে বড় পর্দায় আসছে একেনবাবু। আর সেই একেন অনির্বাণ চক্রবর্তীর কেরালা অভিযানের সঙ্গী বেশ কয়েকজন নতুন সদস্য। রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য এবার ফ্র্যাঞ্চাইজির নতুন সদস্য।
আরও পড়ুন:
পরিচালনার দায়িত্বে জয়দীপ মুখোপাধ্যায়। প্রকাশিত হল এই ছবির চরিত্রদের ফার্স্ট লুক। একেনবাবুর দুই সঙ্গী বাপি এবং প্রমথর চরিত্রে যথারীতি সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। ইরফান ফাজিলের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। দীপার চরিত্রের ধরা দেবেন রাইমা, এই প্রথম তিনি একেন-ফিল্মে। অন্যান্য বারের তুলনায় এবারের অভিযান অভিনব। মিহির সেনের চরিত্রে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে।
পরিচালক জয়দীপ জানিয়েছেন, ‘কেরালার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রহস্যের সমাধান হবে। যার সঙ্গে বিভিন্ন চরিত্রের যোগসূত্র বাঁধা থাকবে।’ গত সিরিজেই অনির্বাণ চক্রবর্তীর ‘কেরালায় কুরুক্ষেত্র’র আগাম ঝলকের সামান্য অংশ দিয়ে চমক দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা।
অম্বরীশ ভট্টাচার্য দেবেশের চরিত্রে এবং অর্ণ মুখোপাধ্যায় ইব্রাহিম এবং সুব্রত দত্ত সুমন্তর চরিত্র ফুটিয়ে তুলবেন। একেনবাবু তথা অনির্বাণ চক্রবর্তীর কথায়, “এবারের একেনবাবুর অভিযান সম্পূর্ণ আলাদা। এর আগে একেন বিভিন্ন জায়গায় গিয়েছে। কিন্তু, ‘কেরালায় কুরুক্ষেত্র’ অভিনব হতে চলেছে। এবারের রহস্যের বিস্তার আরও বেশি।” কেরালায় রহস্যের উদঘাটনের সঙ্গে সঙ্গে উপরি পাওনা হতে চলেছে সেখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।
পরিচালক জয়দীপ জানিয়েছেন, ‘কেরালার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে রহস্যের সমাধান হবে। যার সঙ্গে বিভিন্ন চরিত্রের যোগসূত্র বাঁধা থাকবে।’ গত সিরিজেই অনির্বাণ চক্রবর্তীর ‘কেরালায় কুরুক্ষেত্র’র আগাম ঝলকের সামান্য অংশ দিয়ে চমক দিয়েছিলেন পরিচালক। পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্য সাজানোর মুন্সিয়ানা এবং পরিচালকের দক্ষতায় আশা করা যায় এবারেও একেনবাবু চমকে দেবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের