Elvish Yadav

ব্যাগ হারিয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাকে তুলোধনা, হারানো জিনিস ফিরে পেলেন এলভিস?

লন্ডন সফরের সময় আন্তর্জাতিক বিমানবন্দরে চূড়ান্ত হয়রানির শিকার। 'ব্রিটিশ এয়ারওয়েজ' সংস্থার পরিষেবা নিয়ে রীতিমতো ফুঁসছেন। কী ঘটেছে এলভিস যাদবের সঙ্গে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:০৪

options
link
ব্যাগ হারিয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাকে তুলোধনা, হারানো জিনিস ফিরে পেলেন এলভিস?
বিদেশ সফরের সময় চূড়ান্ত হয়রানির শিকার

সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এলভিস যাদবের। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, গত ৫ মে একটি আন্তর্জাতিক নম্বর থেকে এলভিসের কাছে হোয়াটসঅ্যাপ কল আসে। প্রথমে সেই কল মিস করলেও পরে সেই একই নম্বর থেকে হুমকি ফোন পান এলভিস। ফোনের ওপারে থাকা ব্যক্তি রণদীপ মালিক বলে পরিচয় দিয়ে নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে দাবি করেন। দু’দিনের মধ্যে ১০ কোটি টাকা না দিলে এলভিস ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছিলেন এই ইফ্লুয়েন্সার।

Advertisement

অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন এলভিস (Elvish Yadav)। এই ঘটনার এক মাসের মধ্যেই ফের আন্তর্জাতিক স্তরে চরম ভোগান্তির শিকার হন। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন এলভিস। লন্ডন সফরের সময় আন্তর্জাতিক বিমানবন্দরে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন। ‘ব্রিটিশ এয়ারওয়েজ’ সংস্থার পরিষেবা নিয়ে কড়া সমালোচনা করেন। কী ঘটেছে এলভিস যাদবের সঙ্গে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Elvish Yadav
লন্ডন বিমানবন্দরে চূড়ান্ত ভোগান্তির শিকার এলভিশ

সম্প্রতি এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, লন্ডন বিমানবন্দরে তাঁর ব্যাগপত্র সব হারিয়ে গিয়েছে। অভিযোগ জানানো সত্ত্বেও বিমান সংস্থার পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি বলে সমাজমাধ্যমে ফুঁসে উঠেছেন এলভিস। এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে লিখেছেন, ‘লন্ডন বিমানবন্দরে আমার ব্যাগপত্র হারিয়ে গিয়েছে। খুব খারাপ পরিষেবা। অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমাজমাধ্যমে নেটপ্রভাবীর এই পোস্ট ভাইরাল হতেই এলভিসের অনুরাগীরাও উক্ত বিমান সংস্থাকে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানান। পোস্টটি সংশ্লিষ্ট বিমান সংস্থার নজরে আসতেই নড়েচড়ে বসেছে। ‘ব্রিটিশ এয়ারওয়েজ’ অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এলভিসের অভিযোগে দুঃখপ্রকাশ করে লিখেছে, ‘হাই এলভিস, আপনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে আমরা অত্যন্ত দুঃখিত। অনুগ্রহ করে আমাদের ডিএম-এ সমস্ত তথ্য পাঠান যাতে আমরা বিষয়টি খতিয়ে দেখতে পারি। পাশাপাশি আপনার পুরো নাম ও যোগাযোগের তথ্যও জানাবেন। প্রয়োজনে আমরা আপনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আরও কথা বলব।’ পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে এলভিস সহ তাঁর অগণিত অনুরাগীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.