সাম্প্রতিক সময়ে বিটাউনের বেশ কয়েকজন সেলেব ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই তালিকায় রয়েছেন স্বরা ভাস্কর থেকে শ্বেতা তিওয়ারি, ‘বালিকা বধূ’ অভীকা গোর। এবার মায়ানগরীর সেলেবপাড়ায় সোয়াইন ফ্লুর হানা। অভিনেতা ইমরান হাশমির শরীর থাবা বসিয়েছে সোয়াইন ফ্লু।
আরও পড়ুন:
‘আওয়ারাপন ২’-এর ব্যাপক সাফল্যের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। ইমরানের প্রতিনিধিই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। সেই সঙ্গে শেয়ার করেছেন অভিনেতার মেডিক্যাল রিপোর্টও। ‘আওয়ারাপন ২’ যখন দু’শো কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে, সিনেমার সাফল্য উদযাপনে মজে অভিনেতা ঠিক তখনই সোয়াইন ফ্লুয়ে কাবু ইমরান হাশমি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত কয়েক দিন ধরেই ইমরান হাশমি অসুস্থ বোধ করছিলেন। মুম্বাইয়ে ফিরে আসার পর তিনি চিকিৎসকের পরামর্শ নেন। এরপর কিছু পরীক্ষা করা হয় এবং রিপোর্টে জানা যায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি। দ্রুত সুস্থ হয়ে উঠতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে বেঙ্গালুরুর অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারবেন না ইমরান। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা। ভারতে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’হাজার চারশোর বেশি।

তিনহাজার একশোজনের মধ্যে শনাক্ত হয়েছে ‘ইনফ্লুয়েঞ্জা এ’র সংক্রমণ। কর্ণাটকে চারহাজার দু’শো বারো জন, কেরলে সাতহাজার চারশো বারো জন সংক্রামিত এবং ৮৮ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। ইমরানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অগণিত ভক্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার
-
জ্যাকলিনকে হিংসা-ফোন করে উসকানি, খোলা চিঠিতে নোরার বিরুদ্ধে বিস্ফোরক সুকেশ!