Farhan Akhtar

‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!

Don 3 Controversy: 'ডন ৩' বিতর্কে ফের রণবীর সিংকে বিঁধলেন অভিনেতা-প্রযোজক ফারহান আখতার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৪:৪১

options
link
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!
'ডন ৩' বিতর্কে ফের রণবীর সিংকে বিঁধলেন ফারহান আখতার?

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের জেরে ‘ ডন ৩’ থেকে সরে এসেছিলেন রণবীর সিং। এই ঘটনার জেরে বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর। ‘দিল চাহতা হ্যায়’-এর পঁচিশ বছর পূর্তিতে ফের উসকে গেল ‘ডন ৩’ বিতর্ক (Don 3 Controversy)! নেপথ্যের নায়ক অবশ্যই ফারহান আখতার। ২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিং শুরুর আগে সইফ আলি খানের ডেট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ঘটনার স্মৃতিচারণ করে ফারহানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “শুটিং শুরুর প্রাক্কালে সংশ্লিষ্ট কাজ ছেড়ে চলে যাওয়াটা আজকাল প্যাটার্নে পরিণত হয়েছে।”

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন অভিনেতা-প্রযোজক। এরপরই একাংশের ধারণা নাম না করে রণবীরকেই বিঁধেছেন। ‘ডন ৩’র ছাই চাপা বিতর্ককে ফারহানের মন্তব্য ফের উসকে দিল তা বলাই বাহুল্য। ৫২ বছর বয়সি অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান (Farhan Akhtar)।

Advertisement
Farhan Akhtar Takes a Dig at Ranveer Singh Over Don 3 Controversy?
ফারহান আখতার।

‘দিল চাহতা হ্যায়’ শুটিংয়ের স্মৃতিচারণা করে বলেন তারকাদের ডেট পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে সইফ একটা সময় সিনেমা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। অন্য একটি ছবির শিডিউল নিয়ে সমস্যার জেরে কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন।

Advertisement

সেই প্রসঙ্গে ফারহানের সংযোজন, “হঠাৎ অন্য একটি ছবির সঙ্গে তারিখ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ছবির তারিখ পরিবর্তনের ফলে আমার ছবি ছেড়ে দিতে একপ্রকার বাধ্য হয়েছিলেন। কিন্তু, ওঁর চরিত্রের জন্য আর কাউকে কল্পনা করাটা অসম্ভব ব্যাপার ছিল।”

Don 3 Controversy: Farhan Akhtar’s Cryptic Remark Targets Ranveer Singh?
ডন ৩

এরপরই সাম্প্রতিক সময়ে ‘ডন ৩’ কাণ্ডের সঙ্গে তুলনা টানেন রণবীর। নাম না করে রণবীরকে খোঁচা মেরে বলেন, “আমার সঙ্গেই বারবার এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আজকাল যেন শুটিং শুরুর আগের মুহূর্তে প্রজেক্ট ছেড়ে চলে যাওয়াটা যেন একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.