Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
train tickets

পুজোয় বেড়াতে যাবেন? কবে থেকে কাটবেন ট্রেনের টিকিট? কনফার্ম না হলেই বা কী করবেন!

দুর্গা পুজোর টানা ছুটিতে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আসল সমস্যা হয় ট্রেনের টিকিট বুকিং নিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২১:১৩

options
link
পুজোয় বেড়াতে যাবেন? কবে থেকে কাটবেন ট্রেনের টিকিট? কনফার্ম না হলেই বা কী করবেন! zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

আর মাত্র দুই মাসের অপেক্ষা! তারপরেই পড়ে যাচ্ছে পুজোর ছুটি। এই টানা ছুটিতে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আসল সমস্যা হয় ট্রেনের টিকিট বুকিং নিয়ে। বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সব টিকিটই বুক হয়ে যায়। ট্রেনের টিকিট না পাওয়ায় যাতায়াতের জন্য অন্য ব্যবস্থা করতে হয় অনেককে। তাই কবে থেকে পুজোর ছুটির জন্য টিকিট বুকিং শুরু হবে তা আগে থেকে জানা থাকলে ঝক্কি কম পোহাতে হয়। যাত্রীদের টিকিট কনফার্ম না হলে বিকল্প সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছে রেল।

আগে যাত্রার চার মাস আগে ট্রেনের টিকিট কাটা যেত। কিন্তু বর্তমানে সেই সময়সীমা কমে হয়েছে দুই মাস। এবার পুজোর ছুটি পড়ছে ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। এবার সপ্তমী ২ দিন পড়েছে। তাই ছুটিও বেশি। বেশিরভাগ মানুষ এই গোটা সময়টাকেই ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করবেন। ১৪ অক্টোবর চতুর্থীর দিন কেউ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে আগামী ১৫ আগস্ট থেকেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আবার দশমীর দিন অর্থাৎ ২১ অক্টোবর ফেরার পরিকল্পনা করলে টিকিট কাটা যাবে ২২ আগস্ট থেকে। আবার কেউ পঞ্চমীতে যাত্রা শুরু করতে চাইলে ১৬ আগস্ট থেকে বুকিং করা যাবে টিকিট। সকাল ৮ টা থেকে কাটা যাবে টিকিট। আইআরসিটি ওয়েবসাই, রেলওয়ে অ্যাপ বা টিকিট রিজারভেশন কেন্দ্র থেকে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।

Advertisement

তবে পুজোর সময় ঘুরতে যাওয়ার সমস্যাও কম নয়। বুকিং শুরু হতেই সংরক্ষিত সব আসনই কিছুক্ষণের মধ্যেই বুক হয়ে যায়। কনফার্ম টিকিটের বদলে ওয়েটিং হয়ে যায় বেশিরভাগ টিকিট। আর পুজোর সময় ওয়েটিং থেকে কনফার্ম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তার হদিশ দিয়েছে রেল। ভিড়ের কথা মাথার রেখে প্রতিবারের মতো এবারেও স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। পুজো শুরুর দুই সপ্তাহ আগে থেকে কালীপুজো পর্যন্ত চলবে এই বিশেষ পরিষেবা। কয়েকদিনের মধ্যে এই স্পেশাল ট্রেনের সূচি জানিয়ে দেবে পূর্ব রেল। কিন্তু তা সত্ত্বেও টিকিট বুকিং কনফার্ম না হলে রয়েছে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল ব্যবস্থা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.