সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাউথ কোরিয়ার অভিনেতা ও ইয়াং সু তাঁর ‘ওহ ইল নাম (প্লেয়ার ০০১)’, ‘স্কুইড গেম’ সিরিজে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছেন। যৌন হেনস্তার মামলায় এই ৮০ বছর বয়সি অভিনেতা দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। সূত্র মারফত জানা গিয়েছে সুওন জেলা আদালতের সিওংনাম শাখা তাঁকে সাজা শুনিয়েছে।
২০২২ সালে এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মহিলা। তারই পরিপ্রেক্ষিতে এই সাজা ঘোষণা করেছে আদালত। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি ঘটনার ভিত্তিতে ওই মহিলা অভিযোগ দায়ের করেন ২০২২ সালে। পরে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন ওই অভিনেতা। কিন্তু আদালতে সেই মামলা চলতে থাকে। অভিনেতা নিজেকে বরাবর নির্দোষ দাবি করেছেন।
২০২৪-এ আদালত থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, অভিযোগকারিণীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। কারণ তিনি বিষয়টা নিয়ে বেশি শোরগোল করতে চান না। অবশেষে আদালত এই মামলায় রায় ঘোষণা করে অভিনেতাকে দোষী সাব্যস্ত করেছে। প্রসঙ্গত, অভিনেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করে চলেছেন অভিনেতা।
সর্বশেষ খবর
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের