সুকুমার সরকার, ঢাকা: টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বাংলাদেশে। অনুমতি না নিয়ে কাজ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রযোজক ও অভিনেতা গাজি রাকায়েত। বুধবার রাজধানী ঢাকার বনানী থানায় অভিযোগ করা হয়েছে। বাংলাদেশের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজি রাকায়েত সংগঠনের তরফে অভিযোগ দায়ের করেন।
[সনিকা মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন বিক্রম]
এই বিষয়ে গাজী রাকায়েত সাংবাদিকদের বলেন, ‘পরমব্রত চট্টোপাধ্যয়ের নামে থানায় জিডি করেছি, এটা ঠিক। তবে এই অভিযোগ পরমব্রতের বিরুদ্ধে শুধু নয়, যাঁরা অবৈধভাবে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধেই সার্বিক ডায়েরি করেছি। বিদেশি শিল্পীরা, যাঁরা সরকারের কাছ থেকে কাজের অনুমতি না নিয়ে অবৈধভাবে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে কলকাতার অনেক অভিনেতা ও শিল্পীই পর্যটন ভিসায় এসে কাজ করছেন। এটা তো বেআইনি। অবিলম্বে এটা বন্ধ হওয়া প্রয়োজন।’
গাজী রাকায়েত জানিয়েছেন, ঢাকার শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় ‘ফেলুদা’র শুটিংয়ের জন্য এখন ঢাকায় অভিনয় করছেন। কিন্তু সরকারের অনুমতি নেননি পরমব্রত। এছাড়াও পরমব্রতকে ডিরেক্টরস গিল্ডের সদস্য হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছিল, কিন্তু সেটাও নাকি তিনি মানেননি। সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশন নাটক তৈরি করছে। নাটকে ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। নাটকটি বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হওয়ার কথা।
সর্বশেষ খবর
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?
-
বিশ্বকাপের সেরা গোল! মেসিদের ভয় ধরিয়ে গ্যালারিতে কার উষ্ণ আদরে কেপ ভার্দের তারকা?
-
সরকারের উন্নয়নযজ্ঞে শামিল হওয়ার বার্তা, হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে