হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দা! স্বামীর কেচ্ছা-কেলেঙ্কারি নিয়ে সরব স্ত্রী সুনীতা আহুজা। পারিবারিক অশান্তি এখন টক অফ দ্য টাউন, তা বললে অত্যুক্তি হবে না। যদিও অভিনেতা তাঁর ভাবমূর্তি নষ্টের অভিযোগে একশো কোটির মানহানি মামলা করেছেন। পরস্পরকে আনফলোও করেছেন গোবিন্দা-সুনীতা। অশান্তির মাঝেই বিয়ের পিড়িতে গোবিন্দার ছেলে যশবর্ধন?
আরও পড়ুন:
মায়ানগীরার সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই ফিসফাস। কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ের সঙ্গে বৈবাহিকবন্ধনে বাঁধা পড়বেন গোবিন্দাপুত্র? সত্যিটা খোলসা করলেন জেমি। উন্নতি প্রযুক্তির যুগে মহা ফাঁপরে পড়েছেন সেলিব্রিটিরা। এআই দ্বারা নির্মিত ছবি-ভিডিওর বাড়বাড়ন্তে জীবন একেবারে জেরবার। অজান্তেই তাঁদের নিয়ে কিছু না কিছু ঘটে চলেছে। ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না, কিন্তু যখন বিষয়টির সম্মুখীন হচ্ছেন ততক্ষণে জল বহুদূর গড়িয়ে যাচ্ছে। এমনই এক পরস্থিতির শিকার তারকা সন্তানরা।

কৃত্রিম বুদ্ধিমত্তার জন্যই হর্ষবর্ধন আর জেমির বিয়ের নিয়ে নানান গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে। সোশাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, শীঘ্রই গোবিন্দার পুত্রবধূ হতে চলেছেনজনি লিভারের মেয়ে জেমি লিভার। এই পোস্ট ঘিরে যখন চর্চা আরও জোরাল হচ্ছে তখন প্রকৃত সত্যি নিজেই জানালেন জনিকন্যা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জেমি লিভার জানান, প্রথমে এআই ভিডিওর মজা নিজেও উপভোগ করেছেন। এমনকী তুতো ভাইবোনেরাও তাঁর সঙ্গে রসিকতা করেছেন। কিন্তু, বিয়ের জন্য যখন অনেকে অভিনন্দন জানাতে শুরু করেন, শুভেচ্ছাবার্তায় ইনবক্স ভরে যাচ্ছে তখন বিষয়টা বেশ জটিল হয়ে ওঠে। তাই তাই তড়িঘড়ি সত্যি জানাতে মরিয়া হয়ে ওঠেন জেমি।
তিনি বলেন, “আমি জানি অনেকেই আমার বিয়ে নিয়ে চিন্তিত। তাঁরা জানতে চাইছেন বিয়েটা হচ্ছে কি না এবং কবে হচ্ছে। আসলে এআই দ্বারা নির্মিত ভুয়ো ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমদিকে বিষয়টি বেশ উপভোগ করেছি। আমি এবং আমার তুতো ভাইবোনেরা পরস্পরকে ভিডিওগুলি পাঠিয়ে প্রচুর হাসাহাসি করতাম। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই আমাকে ফোন করে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন। এদিকে আবার যাঁরা সত্যিই তাঁকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন তাঁরা নাকি এখন যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছেন। ওঁরা ভাবছেন আমার বিয়ে পাকা।”
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা করলেও এই ভিডিওগুলি সরিয়ে পেলার অনুরোধ করেছেন জেমি। তাঁর কথায়, “কে এই গুজব ছাড়াচ্ছেন আমি জানি না। তবে মানুষ যিনি বা যাঁরা এআই ভিডিওগুলি বানিয়েছেন সেগুলি সত্যিই বেশ সৃজনশীল। বিয়ের পোশাকে বধূবেশে দেখানো হয়েছে। সবটাই বেশ ক্রিয়েটিভ। কিন্তু আপনারা তো যথেষ্ট ভিউ পেয়ে গিয়েছেন, তাই না? এবার ভিডিওগুলি সরিয়ে দিতে পারেন। কারণ এগুলি সম্পূর্ণ ভুয়ো।”
View this post on Instagram
জেমির সংযোজন “যাঁরা আমার বিয়ের খবর শুনে খুশি হয়েছিলেন তাঁদের জন্য দুঃখিত। যাঁরা বিভ্রান্ত হয়েছিলেন তাঁদের জন্য বিষয়টি স্পষ্ট করে দিই, এই তথ্য সম্পূর্ণ ভুল। যাঁর সঙ্গে আমার বিয়ের খবর ছড়ানো হচ্ছে তিনি আমার ছোট ভাই। আমরা একটি ছবিতে একসঙ্গে কাজও করছি। আমার থেকে অনেকটাই ছোট। তাই দয়া করে এ ধরনের ভিডিও বানাবেন না। এটা সত্যিই খুব খারাপ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ