বিগত দেড় বছর ধরেই গোবিন্দা-সুনীতার দাম্পত্য ভাঙনের (Govinda Sunita Divorce) গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ নাকি হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন, আর তাতেই ছারখার সুখের সংসার! বছর দেড়েক আগেই ডিভোর্স মামলা দায়ের করেছিলেন স্ত্রী সুনীতা আহুজা। কিন্তু তারপরেও গণপতি উৎসবের আবহে একফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা। কিন্তু মাস ছয়েক ধরে আবার সমস্যা! বিগত দিনগুলিতে গোবিন্দার বিরুদ্ধে কম বিষোদ্গার করেননি সুনীতা। তবে বুধবার বান্দ্রার পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেন গোবিন্দাপত্নী। সেই প্রেক্ষিতেই সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার ম্যানেজারের প্রশ্ন, “সেই যদি মামলা প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন?”
আরও পড়ুন:
“প্রায় দেড় থেকে দুই বছর ধরে গোবিন্দা-সুনীতার দাম্পত্য কলহ খবরের শিরোনামে। গোড়া থেকেই বিষয়টিকে এত বাড়তে দেওয়া ঠিক হয়নি। আর তারকাদের বিচ্ছেদ…”

২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। এযাবৎকাল একাধিকবার তাঁদের দাম্পত্য কলহ, পারস্পারিক বিষোদগারের খবর শিরোনামে ঠাঁই পেয়েছে। এমনকী গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি স্ত্রী। দাম্পত্যে এহেন টালমাটাল পরিস্থিতির মাঝেই বুধসকালে আচমকা সুনীতা আহুজাকে মুম্বইয়ের পরিবার আদালতে দেখে প্রশ্ন ওঠে, তাহলে কি সাড়ে তিন দশকের দাম্পত্যে এবার ডিভোর্স অবশ্যম্ভাবী? কারণ কোর্ট থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দেখে এড়িয়ে যান গোবিন্দার স্ত্রী। বাক্যবিনিময় তো দূরঅস্ত, ক্যামেরায় মুখ পর্যন্ত দেখাতে চাননি তিনি। পাশেই মাকে আগলে হাঁটছিলেন যশবর্ধন। তাঁকে আদালত আসার কারণ জানতে চাওয়া হলে গোবিন্দাপুত্র ‘কিছু না’ বলে মা সুনীতাকে নিয়ে সটান গাড়িতে উঠে যান। ভাইরাল ভিডিওয় গোবিন্দাপত্নী সুনীতাকে এদিন বেশ অগ্নিশর্মা মেজাজেই দেখা যায়। ছবিশিকারীদের সঙ্গে সাধারণত কুশলমঙ্গল বিনিময় করেন তিনি। কিন্তু এদিন মুখে ‘টুঁ’ শব্দটি করেননি সুনীতা। তা দেখেই একাংশ ধরে নেন যে, এবার সম্ভবত পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারকাদম্পতি। তবে এহেন জল্পনার আবহেই বড় তথ্য দেয় অভিনেতার টিম। জানানো হয়, “সবাই এত ভয় পাচ্ছেন কেন? সুনীতাজি ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিলেন, এটা তো খুশির খবর।” সেপ্রসঙ্গেই এবার গোবিন্দাপত্নীকে একহাত নিয়ে ‘সংসারের পাঠ’ অভিনেতার ম্যানেজারের।

এক বলিউড সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে শশী সিনহার মন্তব্য, “সকলকে জানানোর তো কোনও প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত। আর মামলা যদি তুলে নেওয়ারই উদ্দেশ্য থাকে, তাহলে দায়েরই বা করলেন কেন? এগুলোই আমাকে কষ্ট দেয়। এটা তো তামাশায় পরিণত হল! এখানেই অবশ্য থামেননি গোবিন্দার ম্যানেজার।” তাঁর সংযোজন, “প্রায় দেড় থেকে দুই বছর ধরে গোবিন্দা-সুনীতার দাম্পত্য কলহ খবরের শিরোনামে। গোড়া থেকেই বিষয়টিকে এত বাড়তে দেওয়া ঠিক হয়নি। আর তারকাদের বিচ্ছেদ আদালত পর্যন্ত গড়ালে, সেটা পাঁচ কান হওয়াই স্বাভাবিক। এতে তো গোবিন্দার পরিবারেরও সম্মান নষ্ট হল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের