কলেজের অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ! এফআইআর দায়ের হতেই কী সাফাই গায়কের?

দেরাদুনের 'ডিএভি কলেজ'-এ কলেজে অনুষ্ঠান চলাকালীন মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্যের অভিযোগ। আইনি জটে হরিনাভির গায়ক মাসুম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৩:০৬

options
link
কলেজের অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ! এফআইআর দায়ের হতেই কী সাফাই গায়কের?
গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের।

দেরাদুনের ‘ডিএভি কলেজ’-এ পারফর্ম করতে গিয়ে বিতর্কে জড়ালেন হরিনাভির গায়ক মাসুম শর্মা। সংবাদসংস্থা সূত্রে খবর, কলেজে অনুষ্ঠান চলাকালীন মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য করার অভিযোগে দায়ের করা হয়েছে এফআইআর। ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল, শুক্রবার। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাসুম। গান গাওয়ার সময়ই মঞ্চ থেকে শিল্পীর কিছু মন্তব্য উপস্থিত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানে। সেই অভিযোগের ভিত্তিতেই দেরাদুনের দালানওয়ালা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মামলাটি এফআইআর নম্বর ৬৩/২০২৬ হিসেবে রেকর্ড করা হয়েছে।

Advertisement

এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২৯৬ ধারায় অশ্লীল কাজ ও গান, ৩৫২ ধারায় ইচ্ছাকৃত অপমান যা শান্তিভঙ্গের উস্কানি হতে পারে। ধারা ৭৯ অনুযায়ী নারীজাতির মর্যাদাহানি বা অপমানজনক মন্তব্য, অঙ্গভঙ্গি। ৩৫১(৩) ধারা ফৌজদারি ভয়ভীতি প্রদর্শন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ‘এফআইআর’-টি ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে এবং বিস্তারিত তদন্তের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হরিয়ানা রাজ্য মহিলা কমিশন আইন ২০১২ অনুযায়ী, গায়ককে আগামী ১৮ এপ্রিল সকাল ১১টায় পঞ্চকুলার দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি বিস্তারিত ব্যাখ্যাও জমা দিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কমিশনের।

হরিয়ানা রাজ্য মহিলা কমিশন জানিয়েছে, দেরাদুনের ‘ডিএভি কলেজ’-এ লাইভ পারফরম্যান্সের সময় অশালীন ভাষা ব্যবহার ও অনুপযুক্ত আচরণের অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কমিশনের মতে, অভিযোগ প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

Advertisement

হরিয়ানা রাজ্য মহিলা কমিশন আইন ২০১২ অনুযায়ী, গায়ককে আগামী ১৮ এপ্রিল সকাল ১১টায় পঞ্চকুলার দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি বিস্তারিত ব্যাখ্যাও জমা দিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কমিশন। দেরাদুন পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ভিডিও বা অডিও রেকর্ডিং পরীক্ষা করা হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aarya Masoom Sharma (@masoomsharmaofficial)

এই ঘটনায় এখনও পর্যন্ত মাসুম কোনও প্রতিক্রিয়া দেননি। কী ঘটেছিল অনুষ্ঠানে? ছাত্র সংসদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অজয় হুডার সঙ্গে পারফর্ম করছিলেন মাসুম। সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি-ও। অভিযোগ, মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ছেড়ে যাওয়ার পর মাসুম মঞ্চে দাঁড়িয়েই আপত্তিকর ভাষা ব্যবহার করেন যা পুলিশ, কলেজ কর্মী ও ছাত্রছাত্রীদের অস্বস্তিতে ফেলে। খানপুরের বিধায়ক উমেশ কুমার তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি থামেননি। বিতর্ক জোরাল হতেই একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে জানিয়েছেন, মানসিক চাপে ছিলেন। কারও অনুভূতিতে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.