১২ এপ্রিল কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) শ্রদ্ধাজ্ঞাপন করতেই বিতর্কের ঝড়। ইনস্টা স্টোরিতে আশা (Asha Bhosle) পরিবর্তে লতা মঙ্গেশকরের ছবিতে শ্রদ্ধাঞ্জলি! আথিয়ার এই ভুল সমাজমাধ্যমে নজরে আসতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। ছবি বিভ্রাটের জন্য দিতে হচ্ছে বিরাট খেসারত! ‘নেপো কিড’ আথিয়ার এই ভুল কিছুতেই মানতে পারছে না নেটভুবন। আশা ভোঁসলের মতো একজন প্রবাদপ্রতীম শিল্পীর প্রয়াণে ছবি বিভ্রাট কীভাবে সম্ভব সেই প্রশ্নের মুখে সুনীলকন্যা।
প্রসঙ্গত, আশা ভোঁসলের মৃত্যুর পর ইনস্টাগ্রামে আথিয়া একটি শোকবার্তা শেয়ার করেন। কিন্তু ভুলবশত তিনি লতা মঙ্গেশকরের একটি ছবি পোস্ট করে ফেলেন যিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি সুরলোকে পাড়ি দিয়েছেন। সমালোচনায় বিদ্ধ হতেই সোশাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে ফেলেন আথিয়া। কিন্তু, ততক্ষণে অভিনেত্রীর এই ‘বিরাট’ ভুলের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
অভিনেত্রীর এই ভুল দেখে তাজ্জব বনে গিয়েছে নেটাগরিকরা। কেউ মন্তব্য করেছেন এটা অবিশ্বাস্য তো কেউ আবার কঠোর সমালোচনা করেছেন। তবে আথিয়া শেট্টি এখনও পর্যন্ত এই ভুলের কোনও প্রতিক্রিয়া দেননি। প্রথম পোস্টটি সরিয়ে ফেলে আশা ভোঁসলের স্মৃতিতে আরও একটি পোস্ট শেয়ার করেন।
আশার বদলে লতার ছবি দিয়ে সমালোচনায় বিদ্ধ হতেই সোশাল মিডিয়া থেকে পোস্ট সরান আথিয়া। কিন্তু, ততক্ষণে অভিনেত্রীর এই ‘বিরাট’ ভুলের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একজন নেটিজেন কটাক্ষের সুরে লেখেন, ‘অথিয়া শেট্টি শুধু সুন্দরী কিন্তু বুদ্ধি নেই। তিনি আশা ভোঁসলের বদলে লতা মঙ্গেশকরের ছবি পোস্ট করেছেন। নেপো কিডরা পরিশ্রম ছাড়াই সাফল্য পেতে চায়। তাই ওঁদের সিনেমা ফ্লপ হয়।’ অপর একজনের মন্তব্য, ‘অথিয়া শেট্টি কি পাগল হয়ে গিয়েছেন? তিনি আশা ভোঁসলের বদলে লতা মঙ্গেশকরের ছবি আপলোড করেছেন।’
Can someone tell Athiya that Lata ji died years ago and it’s her sister Asha who died today ? pic.twitter.com/zhBL7hKfxP
— Ana De Friesmass 2.0 (@ka_fries2366) April 12, 2026
সোশাল মিডিয়া ব্যবহার অপর এক ব্যক্তির মতে, ‘এটা খুবই দুঃখজনক যে মানুষ এতটা অসাবধান হতে পারে। শোক প্রকাশের সময় এই ধরনের ভুল শুধুমাত্র ছোটখাটো ভুল নয়, এটি অমনোযাগীর লক্ষ্ণণ। পোস্ট করার আগে একবার যাচাই করা উচিত।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক