সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ডিসেম্বর ২০১৮। কাট টু ২৫ জানুয়ারি ২০২৩। ‘জিরো’য় যে কাহিনি শাহরুখ খান (Shah Rukh Khan) শেষ করেছিলেন। শেষের সেই অধ্যায় থেকেই নতুন শুরু করতে চলেছেন ‘পাঠান’ হিসেবে। তাতেই পালটে যেতে চলেছে বক্স অফিসের অঙ্ক। একাধিক বড় ছবির মুক্তির তারিখ পালটাতে চলেছে।

বুধবারই ‘পাঠান’ (Pathaan) সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন শাহরুখ খান। কিং খানের পাশাপাশি এ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামকে (John Abraham)।
View this post on Instagram
সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির মুক্তির দিন ধার্য করা হয়েছিল। আর তাতেই বদলে যাচ্ছে বক্স অফিসের হিসেব-নিকেশ। কীভাবে?
[আরও পড়ুন: মেলেনি মাদকযোগের প্রমাণ, আরিয়ান খানকে ক্লিনচিট দিল NCB’র বিশেষ তদন্তকারী দল]
২০২৩ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন ফিল্ম ‘ফাইটার’। সেই ছবির পরিচালকও সিদ্ধার্থ আনন্দ। সুতরাং শাহরুখ খানের কামব্যাক ছবি যদি ২৫ জানুয়ারি মুক্তি পায়, সে ছবি নিয়েই দর্শকদের আগ্রহ বেশি থাকবে। এমন অবস্থায় ‘ফাইটার’-এর মতো বড় বাজেটের ছবি সাধারণতন্ত্র দিবসের (Republic Day) দিন রিলিজ করতে নিশ্চয়ই চাইবেন না সিদ্ধার্থ আনন্দ!

২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা জন আব্রাহাম অভিনীত ‘তেহরান’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে অরুণ গোপালনের পরিচালনায় অভিনয় করেছেন জন। প্রযোজনায় দীনেশ ভিজান। এ ছবির মুক্তির তারিখ পালটে যাওয়ার সম্ভাবনাও প্রচুর। কারণ ‘পাঠান’ ছবিতে জন নিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

অর্থাৎ, যদি এই দুই বড় বাজেটের সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যায় তাহলে ২০২৩ সালে আরও কিছু বলিউড সিনেমার রিলিজও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ বিগ বাজেটের সিনেমা সাধারণত বিশেষ উইকএন্ডে রিলিজ করার পক্ষপাতী প্রযোজক-পরিচালকরা।
[আরও পড়ুন: আইপিএলের পরই আয়ারল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত, ঘোষিত দিনক্ষণ]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের