সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের সমীকরণ বদলে গেলেও বন্ধুত্বে চিড় ধরেনি, বলিউডে এমন উদাহরণ নেহাত কম নয়। হৃতিক-সুজানও সেই তালিকার ব্যতিক্রম নন। তাই তো দুঃসময়ে প্রাক্তন স্ত্রীকে দূরে ঠেলে দেননি হৃতিক রোশন। শুক্রবার মাতৃবিয়োগ ঘটেছে সুজান খানের। খবর পেয়েই শেষবারের মতো প্রাক্তন শাশুড়িকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন হৃতিক। সঙ্গী প্রেমিকা সাবা আজাদ।
শুক্রবারের সকাল বলিউডের জন্য যেমন সুখবর বয়ে এনেছে, তেমনই দুঃসংবাদে জেরবারও করেছে! একদিকে যখন ভিকি-ক্যাটরিনার মা-বাবা হওয়ার খবরে উল্লাস বিনোদুনিয়ায় তখন শোকের ছায়া সুজান খান ও হৃতিক রোশনের পরিবারে। এদিন মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জায়েদ-সুজানের মা জারিন খান। স্বাভাবিকভাবেই মাতৃবিয়োগে কান্নায় ভেঙে পড়েছেন তারকা ভাইবোন। এমতাবস্থায় প্রেমিকা সাবা আজাদকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছেন হৃতিক রোশন। শেষকৃত্যে সাদা পোশাকে সঞ্জয় খানের বাড়ি থেকে বেরতে দেখা যায় তারকাজুটিকে। পাপারাজ্জিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। যে ভিডিও আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। চর্চায় সুপারস্টার রোশেনর প্রাক্তন-বর্তমান সমীকরণও।
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী এবং বর্তমান প্রেমিকার সখ্যতা দেখে এর আগেও মনে হয়েছে তাঁরা যেন হরিহর আত্মা! জনসমক্ষে তো বটেই এমনকী একে-অপরের প্রশংসায় পঞ্চমুখ বরাবর। কোনও মান-অভিমান নেই। তাই তো প্রাক্তন-বর্তমান সঙ্গীরা সব একছাদের তলায় দিব্যি পার্টি করেন। এর আগে সুজানকে প্রাক্তন স্বামী হৃতিক রোশন এবং বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে জন্মদিন উদযাপন করতেও দেখা গিয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন হৃতিকের প্রেমিকা সাবা আজাদও। ভালোবেসে একে-অপরের ডাক নামও দিয়েছেন। এদিকে হৃতিক-সুজানও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই সন্তানকে বড় করে তুলছেন। এবার প্রাক্তন শাশুড়ি জারিন খানের শেষকৃত্যে প্রেমিকাকে নিয়ে গিয়ে ফের চর্চায় বলিউড সুপারস্টার।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?