সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিত্য চোপড়ার হাত ধরেই গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রাখছেন আলিয়া। ছবির নাম ‘আলফা’। এ খবর নতুন নয়। ইতিমধ্যেই কোমর বেঁধে এই ছবির শুটিংয়ে নেমে পড়েছে আলিয়া। আর এবার খবর, ক্যামেরার সামনেই দুরন্ত অ্যাকশনে মত্ত অভিনেত্রী। আর বিপরীতে ববি দেওল। জানা গিয়েছে, সম্প্রতি শুটিং হয়েছে ববি ও আলিয়ার এক অ্য়াকশন দৃশ্যের। আর এই শুটিংয়ের ছবি যাতে ফাঁস না হয় সেই কারণেই বিশেষ একশোজন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল।
এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাঁকে মহিলা গোয়েন্দার ভূমিকায়। কোনও ‘হিরো খচিত’ গোয়েন্দা সিনেমায় নয়, বরং মহিলা কেন্দ্রিক গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য ভূমিকায় আলিয়া। সিনেমার নাম ‘আলফা’ (Alpha)। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]
কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে সিনেমার নাম ঘোষণা করলেন আলিয়া ভাট। নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা যাচ্ছে, “গ্রিক অ্যালফাবেটের সবথেকে প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফা রাজত্ব চলে। সবার আগে, সবথেকে প্রখর, সবথেকে বীর।” এই ছবিতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমার ঘোষণা শুনেই উত্তেজনায় ফুটছেন আলিয়া-অনুরাগীরা। শাহরুখ-সলমন-হৃতিকদের নিয়ে তৈরি যশরাজের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন? এবার সেটাই দেখার।
[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]
সর্বশেষ খবর
-
গড় জঙ্গলের এই বেদিতেই বিশ্বের প্রথম দুর্গাপুজো! রাজা সুরথের পৌরাণিক গাথা আজও ছুঁয়ে আছে দুর্গাপুরের গ্রাম
-
বানর সেনার চোখে চশমা! ‘রামায়ণ’-এর ভাইরাল দৃশ্যে বিতর্ক শুরু হতেই কী সাফাই নির্মাতাদের?
-
‘মরে গেলাম…’, মাসতুতো দাদার যৌন লালসার শিকারে চিৎকার নাবালিকার! গ্রেপ্তার যুবক
-
‘ভোটচোর, ওরা ভোটারকে পরোয়া করে না’, দিল্লির মুখ্যমন্ত্রীর চড় বিতর্কে মন্তব্য রাহুল গান্ধীর
-
বিশ্বকাপের পরই অবসর, সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কতগুলো ম্যাচ পাবেন কোহলি?