চার হাত হল এক, সাত পাকে বাঁধা পড়লেন ইমন ও নীলাঞ্জন, দেখুন ছবি

শুভেচ্ছা রইল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২১, ১২:২৩

options
link
চার হাত হল এক, সাত পাকে বাঁধা পড়লেন ইমন ও নীলাঞ্জন, দেখুন ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চার হাত এক হল। নীলঞ্জন ঘোষের (Nilanjan Ghosh) গলায় বরমালা পরিয়ে দিলেন ইমন চক্রবর্তী (Iman chakraborty)। তাঁকেই সারাজীবন ধরে ভালবাসার অঙ্গীকার করলেন জাতীয় পুরস্কারজয়ী সংগীত শিল্পী। নববধূর সাজে মোহময়ী হয়ে উঠেছিলেন ইমন। ঠোঁটে চেনা হাসি লেগেছিল তাঁর। সেই হাসির ছোঁয়াই যেন লেগেছিল নীলঞ্জনের মনে।

Advertisement

অক্টোবর মাসে নীলাঞ্জনের সঙ্গে আংটি বদলের কথা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইমন। করোনা (CoronaVirus) পরিস্থিতির জন্য সেই অনুষ্ঠানও সেরেছিলেন ঘরোয়া ভাবে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। ডিসেম্বরের শেষ থেকেই আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হয়ে গিয়েছিল। হবু স্বামী নীলাঞ্জন ঘোষের পাশে বসে পাত পেড়ে আইবুড়ো ভাত খেয়েছিলেন ইমন। সেদিন নিজে সেজেছিলেন গোলাপি শাড়িতে। আর নীলাঞ্জনের পরনে ছিল কালো পাঞ্জাবি ও হাতকাটা জ্যাকেট। দু’জনের পাতে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, দুই রকমের ইলিশ মাছের পদ থেকে মাংস। সেই ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে (Instagram)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

Advertisement

[আরও পড়ুন: কনের সাজে পার্ণো কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? মিমির প্রশ্নে তুঙ্গে জল্পনা]

জানুয়ারি মাসের শেষেই রেজিস্ট্রি ম্যারেজ সারেন ইমন ও নীলাঞ্জন। সেদিনও একবার মালাবদল হয়েছিল। তারপর থেকেই শুরু হয়ে যায় বিয়ের তোড়জোর। মঙ্গলবার সকালে মেহেন্দি অনুষ্ঠানের ছবি পোস্ট করেন সংগীতশিল্পী। সেই সময় পরেছিলেন হলুদ শাড়ি। তারপর হয় গায়ে হলুদের অনুষ্ঠান। আইবুড়ো ভাতের মতো একসঙ্গেই সেই অনুষ্ঠানের অঙ্গ হয়ে উঠেছিলেন ইমন। এবার হল মধুরেণ সমাপয়েৎ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

[আরও পড়ুন: কেমন হল রহস্যে মোড়া ‘হ্যালো’ ওয়েব সিরিজের শেষ সিজন? পড়ুন রিভিউ ]

দেখুন বিয়ের ছবি:

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.