সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রেমে পড়েছেন সারা আলি খান! প্রেমে পড়েই সোজা সোশ্যাল মিডিয়ায় ঢাক পিটিয়ে স্পেশাল বন্ধুর ছবি দিয়ে ফেললেন সারা (Sara Ali Khan)। শুধুই কি ছবি দিলেন, সঙ্গে লিখে ফেললেন নতুন প্রেমের গল্প!
কাণ্ডটা হল, সারা তাঁর ইনস্টাগ্রামে আপলোড করেছেন একটি ছবি। যেখানে দেখা গিয়েছে এক পুরুষ বন্ধুকে জড়িয়ে সমুদ্র সৈকতে ভেজা শরীরে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে কমলা রঙের লম্বা ঝুলের জামা ও হট প্যান্ট। সেই ছবি শেয়ার করেই সারা লিখলেন, লাভ ইউ! সঙ্গে পুরনো দিনকে ফিরে পেতে চাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন সইফকন্যা! কে এই পুরুষ? সারার শুধু বন্ধু নাকি স্পেশাল কেউ? সারা কিন্তু তাঁর ইনস্টাগ্রামে এই নিয়ে স্পষ্ট করেননি। বরং আকার-ইঙ্গিতে প্রেমের কথাই বলেছেন।
[আরও পড়ুন: ওয়েব সিরিজে রণবীর-বিয়ার গ্রিলস জুটি, শুটিং হবে সাইবেরিয়ার ঠান্ডায়]
View this post on InstagramAdvertisement
জানা গিয়েছে, সারার এই নতুন পুরুষসঙ্গীটির নাম জিহান হান্ডা (Jehan Handa)। এই জিহান ছিলেন কেদারনাথ ছবির সহকারি পরিচালক। এর সঙ্গে আগেও ছবি পোস্ট করেছিলেন সারা। সেখানেই বন্ধুকে মিস করার কথা বার বার লিখেছিলেন তিনি। সারার এই রহস্যে ঘেরা পুরুষসঙ্গী নিয়ে তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, কার্তিক আরিয়ানের সঙ্গে কি সম্পর্ক শেষ?

করণ জোহরের টক শো ‘কফি উইথ করণে’ এসে সারা স্পষ্টই জানিয়ে ছিলেন কার্তিক আরিয়ানের প্রতি অল্প স্বল্প প্রেমের কথা। এরপরই বলিপাড়ায় শোনা যায় সারা-কার্তিক জমিয়ে নাকি প্রেম করছেন। সেই প্রেমকে সঙ্গে নিয়ে ইমতিয়াজ আলি ঝটপট ‘লাভ আজকাল’ বানিয়ে ফেলেন। তবে সেই কার্তিক এখন আর সারার বর্তমান প্রেম নয়, সব ভুলে নাকি এই নতুন পুরুষকেই মন দিয়ে ফেলেছেন সারা। অন্যদিকে ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় নাকি সুশান্তের প্রেমেও হাবুডুবু খেয়েছিলেন সারা। তবে সে সব এখন অতীত। সারার মন জুড়ে রয়েছেন শুধু এই নতুন বন্ধুই!
[আরও পড়ুন: ৪৯ বছর বয়সে প্রয়াত মন্দিরা বেদীর স্বামী প্রযোজক রাজ কৌশল]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে