Karan Aujla

‘সাহস থাকলে…’, গানের মাঝেই মঞ্চে উড়ে এল জ্যাকেট! ভক্তকে কড়া শাসন করণের

স্টেজে পারফর্মের সময় ঘটল অনভিপ্রেত ঘটনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৫৬

options
link
‘সাহস থাকলে…’, গানের মাঝেই মঞ্চে উড়ে এল জ্যাকেট! ভক্তকে কড়া শাসন করণের
পারফরম্যান্সের মাঝে এ কী কাণ্ড!

পারফর্ম করার মাঝে দর্শকাসন থেকে স্টেজের উপর উড়ন্ত জ্যাকেট! অস্ট্রেলিয়ায় গিয়ে ঠিক এমনই অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয়েছেন পাঞ্জাবি গায়ক করণ অওজলা (Karan Aujla)। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে সেই মুহূর্তের ভিডিও যেখানে কার্যত স্পষ্ট, স্টেজের উপর যখন করণ গান গাইছেন তখন তাঁর দিকে উড়ে একটি জ্যাকেট। কোনও ভক্তই যে একাজ করেছেন সে কথা বলার অপেক্ষাই রাখে না। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত করণ।

Advertisement

গানের মাঝে এমন ঘটনা মোটেই কাম্য নয়। দর্শককে নিরাশ না করে জ্যাকেটটি তুলে নিয়ে গান গাওয়া থেকে নিজেকে বিরত রাখেননি। তবে ভবিষ্যতে এমন আচরণ যাতে কোনও ভক্ত না করেন সেটা বেশ কড়া সুরেই বুঝিয়ে দিয়েছেন করণ। তারকাদের বহুক্ষেত্রেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এদিন করণ উড়ন্ত জ্যাকেট দেখে প্রথমে রেগে গেলেও পরে সেই ভক্তকে আবার কাছে টেনে নেন। মেজাজ সামলে কীভাবে পরিস্থিতি সামলে নেন করণ?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Penny ♥ (@hostinglifewithpenny)

Advertisement

দেরিতে ভিসা পাওয়ার জন্য ১৩ আগস্টের অনুষ্ঠানটি কয়েকটা দিন পিছিয়ে যায়। তার উপর আবার এমন ঘটনা! গান গাওয়া শেষে সুর চড়িয়ে করণ সেই ভক্তের উদ্দেশে বলেন, “যদি এতই সাহস থাকে, তাহলে সামনে এসে আমার সঙ্গে কথা বলো। দেখি তুমি তোমার বাবার ছেলে কিনা।” পরে সেই অনুরাগীকে শনাক্ত করে করণের হেঁয়ালি, “তুমি প্রেমে পড়েছ, তাই না? তুমি পাগল নাকি?” ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন। বকাবকির পর আবার তাঁর ইচ্ছের কথাও জানতে চান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Barkat (@barkat.yt)

কী জন্য জ্যাকেটটা ছুঁড়ে দিলেন? মেজাজ ঠান্ডা হওয়ার পর সেই ভক্তকে জ্যাকেটটা দিতে বলেন। যাতে তিনি সেখানে অটোগ্রাফ দিতে পারেন। আরও একবার ভালো করে সেই অনুরাগীকে বুঝিয়ে বলেন, “এমন আচরণ আর কখনও করো না। তুমি নিশ্চয়ই প্রেমে পড়েছ? আমি এখানে তোমাকে নিয়ে রসিকতা করতে আসিনি। এমন করো না ডার্লিং। আমি বেশ ভালোই বুঝতে পারছি তোমার জীবনে নতুন প্রেমের বসন্ত এসেছে। কী চাও তুমি? জ্যাকেটটা দাও, আমি অটোগ্রাফ দিচ্ছি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.