Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Anupam Roy Prashmita Paul

প্রথমবার বাবা হলেন অনুপম রায়, প্রশ্মিতার কোলে ফুটফুটে সন্তান, কী জানালেন গায়ক?

সোমবার দুপুরে দুই থেকে তিন হওয়ার খবর ভাগ করে নিলেন অনুপম রায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৭:৩৪

options
link
প্রথমবার বাবা হলেন অনুপম রায়, প্রশ্মিতার কোলে ফুটফুটে সন্তান, কী জানালেন গায়ক? zoom
মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল।
Advertisement

২০২৬ সালের মার্চ মাসেই ‘সোহাগে-আদরে’ দাম্পত্যের দুই বসন্ত পার করেছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। এবার দুই থেকে তিন হলেন তারকাদম্পতি। বিয়ের আড়াই বছরে অনুপম-প্রশ্মিতার সংসারে এল খুদে সদস্য। মাসখানেক ধরেই গায়কের বাবা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। অনুপম-প্রশ্মিতা নিজেরা যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ১৭ আগস্ট, সোমবার দুপুরে প্রথমবার পিতৃত্বের স্বাদ পাওয়ার সুখবর ভাগ করে নিলেন অনুপম (Anupam Roy)।

স্টুডিওপাড়ায় যেন খুশির মরশুম। একের পর এক সুখবর। ২৬ জুলাই দ্বিতীয়বার মা হয়েছেন কঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। তৃতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি পোস্ট করে যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন সোহিনী-শোভন। এরমাঝেই অনুপম-প্রশ্মিতার মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে। 

প্রশ্মিতার (Prashmita Paul) কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। এদিন দুপুরে দুই থেকে তিন হওয়ার খবর ভাগ করে নিয়ে অনুপম রায় জানান, ‘পুত্র সন্তানের আগমনে আমরা ভীষণ আনন্দিত।’ আপাতত শুভেচ্ছা, ভালোবাসার জোয়ারে ভাসছেন তারকাদম্পতি। শুভাকাঙ্ক্ষীদের আগাম ধন্যবাদও জানালেন গায়ক। স্টুডিওপাড়ায় যেন খুশির মরশুম। একের পর এক সুখবর। ২৬ জুলাই দ্বিতীয়বার মা হয়েছেন কঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। তৃতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি পোস্ট করে যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন সোহিনী-শোভন। আগামী অক্টোবরেই তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। এরমাঝেই অনুপম-প্রশ্মিতার মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এল।

Advertisement
Singer Anupam Roy and wife Prashmita Paul welcome their first child, a baby boy
বাবা-মা হলেন অনুপম-প্রশ্মিতা

অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সোশাল মিডিয়াতেও কম চর্চা হয়নি। বিয়ের পর গায়কের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন সংসারের ঝলক তেমন দেখা যায়নি। কাজের আপডেটই প্রাধান্য পেয়েছে সেখানে। প্রশ্মিতার ক্ষেত্রেও তাই। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা তাঁরা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রেই পরিচয়। এবার মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন গায়কদম্পতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.