Kartik Aaryan

জাতীয় পুরস্কার পেয়েই প্রযোজকের ভূমিকায় কার্তিক আরিয়ান, কার বায়োপিক দিয়ে হাতেখড়ি?

বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে দারুণ স্ট্র্যাটেজি 'রুহ বাবা'র। কার জীবনসংগ্রাম তুলে ধরবেন পর্দায়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ২০:৫৭

options
link
জাতীয় পুরস্কার পেয়েই প্রযোজকের ভূমিকায় কার্তিক আরিয়ান, কার বায়োপিক দিয়ে হাতেখড়ি?
বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে দারুণ স্ট্র্যাটেজি কার্তিক আরিয়ানের।

বলিউড তারকাদের অনেকেরই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সেই তালিকায় শাহরুখ খান, সলমন খান, অজয় দেবগণ থেকে ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া-সহ আরও অনেকেই রয়েছেন। এবার খবর, বলিউডের বাস্তুতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকতে কার্তিক আরিয়ানও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতার। এরপরই কেরিয়ারের মোড় ঘোরাতে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কার্তিক। আর প্রযোজক হিসেবে পয়লা সিনেমাতেই দর্শককে বড়সড় চমক উপহার দিতে চলেছেন তিনি।

Advertisement

ঘনিষ্ঠ সূত্রে খবর, গল্প, চিত্রনাট্য শোনার পরই তড়িঘড়ি সবুজ সংকেত দেন কার্তিক আরিয়ান। অভিনেতার মতে, দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এহেন গল্প আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছনো উচিত।

বলিউড মাধ্যম সূত্রে খবর, কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক তৈরি করছেন কার্তিক আরিয়ান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্রীড়াবিদ কীভাবে এক কাশ্মীরি তরুণীর মেন্টর হিসেবে ‘ঈশ্বরের দূত’ হয়ে উঠেছিলেন, সেই কাহিনি অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিনেমা। যে সিনেমার পরিচালনায় কবীর খান কবীর এর আগে ‘৮৩-এর মতো স্পোর্টস ড্রামার পরিচালনা করেছেন। যে ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং। এবার তিনি কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়নের বায়োপিকে হাত দিয়েছেন। তবে এই ছবিতে শুধু প্রযোজকের ভূমিকাই পালন করছেন না কার্তিক, বরং তাজামুল ইসলামের চরিত্রেও দেখা যাবে ‘রুহ বাবা’কে। ঘনিষ্ঠ সূত্রে খবর, গল্প, চিত্রনাট্য শোনার পরই তড়িঘড়ি সবুজ সংকেত দেন কার্তিক আরিয়ান। অভিনেতার মতে, দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এহেন গল্প আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছনো উচিত।

Advertisement
Kartik Aaryan donates Rs 1 crore to Assam CM relief fund amid flood situation
কার্তিক আরিয়ান

প্রসঙ্গত, কার্তিক আরিয়ান এর আগেও বায়োপিকে অভিনয় করেছেন। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সূত্রের খবর, এবার তাজামুল ইসলামের চরিত্রের জন্য ইতিমধ্যেই কিকবক্সিং প্রশিক্ষণ নিয়েছেন কার্তিক। কড়া হোমওয়ার্কের পাশাপাশি ডায়েট মেনে মেপে খাচ্ছেন। যদিও সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে জানা গেল, পরিচালক কবীর খান নাকি সম্প্রতি কাশ্মীর ও মুম্বইয়ে শুটিং শুরু করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.