সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশ্ছিদ্র নিরাপত্তা। মাছি গলাও অতি দুষ্কর ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। যা হওয়ার তাই হল। ‘আমির স্যার’-এর কড়া নির্দেশ সত্ত্বেও ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিংয়ের ছবি ফাঁস হয়েই গেল।
ক্যাটরিনা কাইফের একটি ফ্যানপেজ মারফত এ ছবি সম্প্রতি নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে। ছবিতে সোনালি পোশাকে ফ্লোরে নিজের শটের জন্য অপেক্ষা করছেন ক্যাট। জানা গিয়েছে, ছবির টাইটেল ট্র্যাকের জন্য এ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হচ্ছে। ক্যাটের এ লুক ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।
[‘মসজিদে নিষিদ্ধ হোক লাউস্পিকার’, সোনুর পর সরব জাভেদ আখতারও]
অপেক্ষা ছিল আমিরের লুকটি দেখার। তাও দেখা গেল প্রায় একই সময়। আমির খানের একটি ফ্যানপেজ থেকে ছবিটি আপলোড করা হয়েছে। সঙ্গে রয়েছেন মিস্টার পারফেকশনিস্টের ‘দঙ্গল’ কন্যা ফতিমা সানা শেখ। ‘ঠাগস’দের পোশাকেই রয়েছেন দু’জনে। ছবি দেখেই বোঝা যাচ্ছে আমির-ফতিমা জুটিও গানের দৃশ্যই শুট করছেন।
কিছুদিন আগেই বিগ বি অমিতাভ বচ্চনের ‘ঠাগস অফ হিন্দোস্তান’ লুক ফাঁস হয়ে গিয়েছিল। তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ঘটনায় বেজায় চটেছিলেন আমির। শোনা গিয়েছিল, এ ঘটনার পরই নাকি ফ্লোরে কড়া নির্দেশ দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। জানিয়ে দিয়েছিলেন, শুটিং ফ্লোরের কোনও ছবি যেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস না হয়। কিন্তু তা আর হল কই! কেবল আমিরেরই নয়, ক্যাটরিনা ও ফতিমার ছবিও প্রকাশ্যে চলে এল। এতে অবশ্য ক্ষতির কিছু নেই। কারণ কয়েকটি ছবি ফাঁস হওয়াতে আমিরের ছবির অপেক্ষা কোনওভাবেই কমেনি বরং তা বেড়ে গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
[নারীর পৃথিবী না পালটাক, পর্দায় প্যাডম্যান-এর বদলের ডাকটুকুই প্রাপ্তি]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার