সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার মাঝে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ও বলিপাড়ার টল ডার্ক হ্যান্ডসাম ভিকি কৌশল। বিয়ের সময় লাল লহেঙ্গাতে দেখা গেল ক্যাটরিনাকে। আর অন্যদিকে ভিকির শেরওয়ানিতে ছিল উজ্জ্বল রুপোলি রঙের ছোঁয়া।

অনুরাগীদের অপেক্ষার অবসান। বৃহস্পতিবার গোধূলির আলো রাজস্থানের আকাশে ছড়িয়ে পড়তেই সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে ভিকি কৌশলের গলায় মালা দিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এদিন সকাল থেকেই রিসর্টে ছিল তুমুল ব্যস্ততা। শোনা গিয়েছে, সিনেমার কায়দায় ছাদনাতলায় এন্ট্রি নিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ। সেই ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই ছবি সামনে এল। আতশবাজির মাঝেই বিয়ের পোশাকে নজর কাড়লেন বলিউডের এই হট কাপল।

রিসর্টের লনে তৈরি হয়েছিল কাচের মণ্ডপ। এই মণ্ডপেই মালাবদল করেছেন ভিকি ও ক্যাট। জানা গিয়েছে, সন্ধে ৬ নাগাদ গোধুলি লগ্নে শুভদৃষ্টি সারলেন ভিক্যাট। রাত ৮ টা থেকে শুরু হবে বিয়ের পার্টি।
View this post on Instagram
[আরও পড়ুন: বিয়ের মাত্র কয়েকদিন আগেই হাসপাতালে ছুটলেন অঙ্কিতা লোখাণ্ডে, কী হল অভিনেত্রীর?]
বিয়ের পরই মাধোপুরের চৌথ মাতার মন্দিরে ভিকিকে সঙ্গে নিয়ে মাতার দর্শনে যাবেন ক্যাটরিনা। পুজোও দেবেন মন্দিরে । ভিকি ও ক্যাটরিনা যে রিসর্টে বিয়ে করছেন, তার ঠিক উলটো দিকের পাহাড়েই রয়েছে চৌথ মাতার মন্দির। প্রচলিত রয়েছে, বিয়ের পর এই মন্দিরে নব দম্পতিরা মাতার দর্শন করলে, তাঁদের সংসার সুখের হয়ে ওঠে। জানা গিয়েছে, বিয়ের তারিখ ঠিক হওয়ার আগেই নাকি একথা কানে এসেছিল ক্যাটের। আর তাই ক্যাটের ইচ্ছে, বিয়ের পর ভিকিকে সঙ্গে নিয়ে এই মন্দিরে গিয়ে মাতার দর্শন করবেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘শুনে আসা গল্প বদলে গেল!’, বয়সে ছোট ভিকিকে বিয়ে করায় ক্যাটরিনার প্রশংসায় কঙ্গনা! ]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?