Shekhar Home

সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক

সৃজিতের বিগ ফ্রাইডে চমক! বলিউডে 'শার্লক হোমস' অবতারে কেকে মেনন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১৩:৩৫

options
link
সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা আগেই ছিল। এবার তাতে সিলমোহর। শেষমেশ সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে শার্লক হোমস (Sherlock Holmes) অবতারে ধরা দিলেন কেকে মেনন (Kay Kay Menon)। গোয়েন্দা ‘ফেলুদা’কে আগেই ওটিটি প্ল্যাটফর্মে এনেছেন পরিচালক। এবার শার্লকের গোয়েন্দাগিরিকেও ওটিটির ময়দানে ‘শেখর হোম’-এর (Shekhar Home) মাধ্যমে তুলে ধরবেন তিনি। বিগ ফ্রাইডে চমক দিলেন সৃজিত (Srijit Mukherji)!

Advertisement

শার্লক হোমসের অবতারে কেমন দেখাবে কেকে মেননকে? কাস্টিংয়ে মুখ্য ভূমিকায় অভিনেতার নাম শোনার পরই কৌতূহল প্রকাশ করেছিলেন গোয়েন্দা গল্পপ্রেমী দর্শকরা। শেষমেশ শুক্রবার সেই লুক প্রকাশ্যে নিয়ে এলেন পরিচালক। পাজল-এর আকারে ধরা দিল মেননের শার্লক লুক। সৃজিত বলছেন, “আপনারা বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন?” উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা। তিনি কৌশিক সেন। গোটা কাস্টিংয়েই চমক! জানা গিয়েছে, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, রণবীর সোরে, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝা-দের দেখা যাবে সৃজিতের ‘শেখর হোম’-এ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে। জিও সিনেমা প্রিমিয়াম মুক্তি পাচ্ছে স্যর আর্থার কোনাল ডায়েলের গল্প থেকে অনুপ্রাণিত ছবি ‘শেখর হোম’। কে কে মেননের শার্লক রূপ দেখে যারপরনাই উচ্ছ্বসিত নেটপাড়া। অনেকেই জানিয়েছেন, তাঁরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। গত বছরই সংবাদ প্রতিদিন-এর অফিসে সিনেমার একটি অংশের শুট করেছিলেন পরিচালক।

Advertisement

[আরও পড়ুন: ‘বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুঁড়ে ফেলা উচিত’, বিস্ফোরক পরিণীতি! নিশানায় কে?]

সদ্যই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং শেষ করেছেন সৃজিত। ‘এক রুকা হুয়া ফয়সালা’ নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। প্রযোজনায় এসভিএফ। টলিউডের পাশাপাশি বলিউডেও বেজায় ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। কলকাতা মুম্বই করে একের পর এক কাজ করে চলেছেন। সেই ‘বেগম জান’ দিয়ে বলিউডি ইনিংস শুরু করেছিলেন। তার পর ‘রে’ সিরিজ, ‘সাব্বাশ মিঠু’র পর এবার শার্লক হোমসের গল্প নিয়ে হিন্দি ছবি ‘শেখর হোম’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে রিলিজের দিনক্ষণ এখনও জানানো হয়নি নির্মাতাদের তরফে।

[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.