Govinda Ssunita

ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’

ডিভোর্স মামলা তুলে নিলেও স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নেই গোবিন্দার! স্বামীর পরকীয়া গুঞ্জনে ফের বিষোদগার সুনীতা আহুজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৭:৫৮

options
link
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’
ঘরে বউ রেখে কোমলরানির সঙ্গে গণপতি দর্শনে গোবিন্দা, স্ত্রী সুনীতা কী বললেন?

গত আগস্ট মাসেই বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন সুনীতা আহুজা। তবে তারপর মাস ঘুরলেও দাম্পত্য জোড়া লাগেনি! এমনকী বাড়ির গণপতি উৎসবেও স্ত্রীর সঙ্গে একফ্রেমে ধরা দেননি গোবিন্দা। এবার চর্চিত প্রেমিকা কোমলরানির সঙ্গে লালবাগচা রাজার দর্শনে গিয়ে নতুন জল্পনা উসকে দিলেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’। ফিসফাস, ঘরে প্রথম স্ত্রী সুনীতাকে রেখেই নাকি চুপিসারে ভোজপুরী নায়িকা মারাঠি অভিনেত্রী কোমলরানি স্বর্ণকারের সঙ্গে বিয়ে করে ফেলেছেন গোবিন্দা! আর এহেন গুঞ্জন চাউড় হতেই স্বামীকে ‘পশুদেরও অধম’ বলে তোপ দাগলেন সুনীতা আহুজা।

Advertisement

সুনামি-প্রমাণ পরকীয়ার গুঞ্জন, স্ত্রীর একের পর এক বিস্ফোরক বাক্যবাণ, কোনও কিছুর তোয়াক্কা না করেই কোমলকে নিয়ে লালবাগচা দর্শনে যান অভিনেতা। ক্যামেরা দেখেও লুকোছুপির কোনও বালাই নেই, বরং হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান ‘হিরো নম্বর ওয়ান’। পাশেই ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা। আর এহেন লেন্সবন্দি মুহূর্ত ভাইরাল হতেই সিংহভাগের নজর কেড়েছে কোমলরানি স্বর্ণকারের সিঁথির সিঁদুর।

ঠিক কী ঘটেছে? মঙ্গলবার দুপুরে একাই মায়ানগরীর খ্যাতনামা পুজো প্যান্ডেলে লালবাগচা রাজার দর্শন করতে যান সুনীতা। সঙ্গে সন্তান কিংবা পরিবারের আর কোনও সদস্যকে দেখা যায়নি। তার ঘণ্টাখানেক বাদেই চর্চিত প্রেমিকার সঙ্গে একই প্যান্ডেলে গণপতি দর্শনে হাজির হন গোবিন্দা। সুনামি-প্রমাণ পরকীয়ার গুঞ্জন, স্ত্রীর একের পর এক বিস্ফোরক বাক্যবাণ, কোনও কিছুর তোয়াক্কা না করেই কোমলকে নিয়ে লালবাগচা দর্শনে যান অভিনেতা। ক্যামেরা দেখেও লুকোছুপির কোনও বালাই নেই, বরং হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান ‘হিরো নম্বর ওয়ান’। পাশেই ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা। আর এহেন লেন্সবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটভুবনে শোরগোল। সিংহভাগের নজর কেড়েছে কোমলরানি স্বর্ণকারের সিঁথির সিঁদুর। আর সেখান থেকেই চুপিসারে গোবিন্দার দ্বিতীয় বিয়ের গুঞ্জনের সূত্রপাত। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কোমলের সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, গোবিন্দা কি সত্যিই দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন? ‘হিরো নম্বর ওয়ান’কে নিয়ে কাদা ছোড়াছুড়িরও অন্ত নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে এবার মুখ খুলতে বাধ্য হলেন সুনীতা আহুজা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
লালবাগচায় চর্চিত প্রেমিকা কোমলরানির সঙ্গে গোবিন্দা

ফটোশিকারীরা যখন গণেশ পুজোর প্যান্ডেলে গোবিন্দাপত্নীকে তাঁর পোষ্য সারমেয় ‘উইন্টার’-এর কথা জিজ্ঞেস করেন, তখন নাম না করেই স্বামীকে খোঁচা দেন সুনীতা। তিনি বলেন, “মানুষকে যতই ভালোবাসুন না কেন, কোনও লাভ নেই। তারা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতাই করে। বরং পশুদের ভালোবাসুন, তারা সবসময়ে আপনার পাশে থাকবে। মানুষ তো ধোকাবাজই হয়।” এহেন উত্তপ্ত বাক্যবাণে আর কারও বুঝতে বাকি নেই যে গোবিন্দার সঙ্গে তাঁর চর্চিত প্রেমিকার গণপতি দর্শনের খবরেই এহেন জবাব ছুড়েছেন সুনীতা আহুজা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.