আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল! সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। তারপর থেকেই ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিবাহ অভিযান নিয়ে সরগরম রাজনৈতিকমহল। কেন বারবার হিন্দু নারীর সঙ্গেই বৈবাহিক সম্পর্ক? প্রশ্ন তুলে বলিউড অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ এনেছে বজরং দল। আক্রমণ শানিয়েছেন বিজেপি, শিব সেনার নেতারাও। শরিয়াত আইন লঙ্ঘনের অভিযোগে মুসলিম পার্সোনাল দারুল ইফতার ফতোয়ার মুখেও পড়তে হয়েছে আমির খানকে। এমনকী সম্প্রতি আমিরের মাথার দাম ঘোষণা করেছেন অযোধ্যার ধর্মগুরু। এমন আবহেই ‘লাভ জেহাদ’ প্রচারের অভিযোগে অভিনেতাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের।
আরও পড়ুন:
“সনাতন ধর্মবিরোধী এধরনের কর্মকাণ্ড আমরা কিন্তু বরদাস্ত করব না। কারণ এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী। তাই আমির খান এবং ওঁর ঘনিষ্ঠদের উদ্দেশে বলছি- তৈরি থাকুন, খুব শিগগিরি…”
লাগাতার কটাক্ষ, সমালোচনার ঝড়ের মাঝে যদিও বুধবার আমির জানিয়েছেন যে, তাঁর আগের দুই স্ত্রী হিন্দু ধর্মাবলম্বী হলেও তৃতীয় স্ত্রী গৌরী আদতে খ্রিস্টান, তবে তাতেও বিতর্ক থামার নাম নেই। ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিরুদ্ধে ওঠা লাভ জেহাদ ইস্যু ক্রমাগত দাবানলের আকার ধারণ করছে। এমন আবহেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই আমির খানকে সতর্ক করেছেন। সোশাল মিডিয়ায় এক অডিও বার্তায় (সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) বলা হয়েছে, “আমির খানের মতো যারা আমাদের দেশে ‘লাভ জেহাদ’-এর প্রচার করছেন, তাদের সতর্ক করে দিই যে সনাতন ধর্মবিরোধী এধরণের কর্মকাণ্ড আমরা কিন্তু বরদাস্ত করব না। কারণ এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী। তাই আমির খান এবং ওঁর ঘনিষ্ঠদের উদ্দেশে বলছি- তৈরি থাকুন, খুব শিগগিরি এর ফল ভোগ করতে হবে। যেখানেই পাব, এমন শিক্ষা দেব যেটা ভবিষ্যতেও মনে রাখবে তাঁরা।” এখানেই শেষ নয়। সোশাল মিডিয়া পোস্টে বিষ্ণোই সদস্যের দাবি, “আমরা আমাদের ভাইবোন ও সহনাগরিকদের কথা দিচ্ছি যে, যারা এধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে, তাদের উপযুক্ত জবাব আমরা আমাদের কায়দায় দেব। যারা তারকাখ্যাতির দোহাই দিয়ে লাভ জেহাদ উসকে দেয়, তাদের ঔদ্ধত্য ভেঙে চুরমার করব।”

দিন কয়েক আগেই মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের মন্তব্যকে সমর্থন করে অযোধ্যার আধ্যাত্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য আমির খানকে ‘লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে কটাক্ষ করে জানিয়েছিলেন, “আমি পবিত্র রামজন্মভূমি অযোধ্যা ধাম থেকে ‘তপস্বী ছাওনি’র পীঠাধীশ্বর হিসেবে ঘোষণা করছি, যে আমির খানকে খুন করতে পারবে, তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেব। পাশাপাশি ওই ব্যক্তির আইনি লড়াইয়ের যাবতীয় দায়ভারও বহন করব। আমার ধারণা, ‘লাভ জেহাদ’-এর প্রচার করা ১০০-২০০ জনকে নিকেশ করতে পারলেই সমূলে এর বীজ উৎপাটিত হবে।” তার আগে তৃতীয় বিবাহ অভিযান বিতর্কে শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগে আমিরের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল।
“এই ধরনের অপকর্ম যদি শীঘ্রই বন্ধ না করেন, তবে ওঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।”
‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ের পর বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় প্রথম বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। বজরং দলের সদস্যদের মুখে ‘আমির খান মুর্দাবাদ’, ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগানও শোনা যায়। বজরং দলের হুমকি, “এই ধরনের অপকর্ম যদি শীঘ্রই বন্ধ না করেন, তবে ওঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।” উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে প্রথম রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও অজ্ঞাতকারণে ডিভোর্সের পথে হাঁটেন। এবার ছাব্বিশ সালের জুলাইয়ে নিজের মুম্বইয়ের বাসভবনে গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেতা। দুই প্রাক্তন এবং আমিরের বর্তমান স্ত্রী সকলেই হিন্দু। আর সেই প্রেক্ষিতেই বিপাকে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?