সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলিউডের মাধুরী দীক্ষিতের চেহারার সঙ্গে ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের মিল পান। অনেকের মতে, দু’জনের হাসি যেন অবিকল এক। আর সেই মিল নিয়েই যদি মাধুরী গেয়ে ওঠেন ‘হারানো সুর’ ছবির ‘তুমি যে আমার’! কেমন হবে তাহলে? সেরকমই ঘটতে চলেছে ছোটপর্দায়। ‘সুপার সিঙ্গার থ্রি’ রিয়্যালিটি শোয়ে হাজির হয়ে মাধুরী নেচে উঠবেন বাংলা গানে। বলিউডের ‘ধক ধক গার্ল’কে এবার দেখা যাবে বেশ কয়েকটি বাংলা গানে পারফর্ম করতে।
কলকাতা শহরকে খুবই ভালবাসেন মাধুরী। তার প্রথম ছবি ‘অবোধ’ তো বাংলার নায়ক তাপস পালের সঙ্গেই। তখন থেকেই বাংলার সঙ্গে অদ্ভুত টান মাধুরীর। আর এবার সুযোগ পেয়ে মাধুরী নেচে উঠবেন ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’, ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’ গানে। সঙ্গে মাধুরী পারফর্ম করবেন ‘দেবদাসে’র গানেও। নাচবেন লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গানের সঙ্গেও।
[আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে কঠিন কাজ’, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরালেন ‘মসিহা’ সোনু সুদ]

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আলাদা আকর্ষণ মাধুরীর। নাচের সঙ্গে সঙ্গে গানও শিখেছেন। সুপার সিঙ্গারে এসে সেই প্রতিভাকেই সবার সামনে তুলে ধরবেন অভিনেত্রী।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। এই সিরিজ থেকেই ওয়েব দুনিয়ায় পা রাখলেন মাধুরী দীক্ষিত। ইতিমধ্যে সাড়া ফেলেছে ‘দ্য ফেম গেম’। মাধুরী দীক্ষিত ছাড়াও এই শো-এর আকর্ষণ আরও অনেকেই। প্রতিযোগীদের পাশাপাশি মঞ্চে উপস্থিত থাকবেন ইলা অরুণ, শান, পলক মুচ্ছাল। বিচারকের আসনে থাকবেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগম।

[আরও পড়ুন: বিদেশে যাওয়ার অনুমতি চান, আদালতের দ্বারস্থ সোনিকা মৃত্যু মামলায় অভিযুক্ত বিক্রম ]
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের