সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং। নার্সিংহোমের বিছানা থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। এই পোস্ট মিষ্টি লিখলেন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবেন। আশা করি খুব দ্রুত সুস্থ হব। অভিনেত্রীর পোস্ট থেকেই জানা গিয়েছে, তিনি জ্বরে আক্রান্ত। অসুস্থ অবস্থায় ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্টোরিও পোস্ট করেছেন মিষ্টি।
দিদি নম্বর ওয়ানের শুটিং ফ্লোরেই অসুস্থ বোধ করেন মিষ্টি। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
[আরও পড়ুন: ব্রিটিশরা বাজাল ভারতের জাতীয় সংগীত, ভিডিও দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?]
১৪ বছর ধরে প্রেমের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের অমৃতা ওরফে মিষ্টি সিং। পাত্রের নাম রেমো দাস। ১৪ মে অভিনেত্রীর বাড়িতেই হয়েছে ছিমছাম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান। আর ১৮ তারিখ বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টির। পাত্র রেমো রিয়েল এস্টেস্টের ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থাও রয়েছে।
View this post on Instagram
জমকালো বিয়ের পর ঝকঝকে হানিমুনেও গিয়েছিলেন মিষ্টি ও রেমো। মিষ্টি-রেমোর মধুচন্দ্রিমার বেড়ানোর তালিকা ছিল বেশ লম্বা। শুরুটা করেছিলেন দিদির বাড়ি প্যারিস থেকে। তারপর সুইজারল্যান্ড, আমস্টারডম, বার্সিলোনা। ইনস্টাগ্রামে সেই হানিমুনের ছবিও পোস্ট করেছেন মিষ্টি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে উজাড় করেছিলেন মিষ্টি ও রেমোর প্রেম।
[আরও পড়ুন: ‘গদর ২’র শো চলাকালীন প্রেক্ষাগৃহে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! পড়ল বেধড়ক মার]
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের