Moon Moon Sen Rudranil Ghosh

স্নেহ রাজনীতি মানে না! বিধায়ক রুদ্রনীলের গালে চুমু খেয়ে মুনমুন সেন বললেন…

'আবার হাওয়া বদল'-এর নায়িকা রাইমা সেন। সেই প্রেক্ষিতেই মেয়ের ছবি দেখতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন মুনমুন। যদিও সিনেমায় রাইমার 'জুড়িদার' পরমব্রত চট্টোপাধ্যায়, তবে মুনমুন সেন মজে অভিনেতা রুদ্রনীল ঘোষের ক্যারিশ্মায়। কী বললেন প্রবীণ অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৪:৩৭

options
link
স্নেহ রাজনীতি মানে না! বিধায়ক রুদ্রনীলের গালে চুমু খেয়ে মুনমুন সেন বললেন…
বিধায়ক রুদ্রনীলের গালে চুমু খেয়ে কী বললেন মুনমুন সেন?

রাজ্যে রাজনৈতিক হাওয়া বদলের আবহে শেষমেশ নিজের সিনেমা ‘আবার হাওয়া বদল’কে প্রেক্ষাগৃহের আলো দেখাতে সক্ষম হয়েছেন রুদ্রনীল ঘোষ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে স্বভূম শিবপুর থেকে জিতে সম্প্রতি বিধায়ক হয়েছেন। তারপর থেকেই সিনেইন্ডাস্ট্রির কর্মসংস্কৃতির উন্নয়নে ‘অ্যাকশনে’ নেমে পড়েছেন নেতা-অভিনেতা। শনিবার হাজির ছিলেন ‘আবার হাওয়া বদল’-এর প্রিমিয়ারে। সেখানেই অভিনেতা রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ মুনমুন সেন।

Advertisement

“ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওর হাত ঠিক কাঁপবে।…”

‘আবার হাওয়া বদল’-এর নায়িকা রাইমা সেন। সেই প্রেক্ষিতেই মেয়ের ছবি দেখতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন মুনমুন। যদিও সিনেমায় রাইমার ‘জুড়িদার’ পরমব্রত চট্টোপাধ্যায়, তবে মুনমুন সেন মজে অভিনেতা রুদ্রনীল ঘোষের ক্যারিশ্মায়। অভিনেতাকে পাশে নিয়ে প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, “আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময়ে রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে। ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওর হাত ঠিক কাঁপবে।” পাশেই দাঁড়িয়ে থাকা পুত্রসম অভিনেতাকে জড়িয়ে ধরে মুনমুনের সংযোজন, “রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওর গলার শিরাও ফুটে ওঠে।” এরপরই তারকা-বিধায়কের গাল টিপে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা যায় প্রবীণ অভিনেত্রীকে। প্রিমিয়ারের অনুষ্ঠান থেকে এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটভুবনের একাংশ দুই শিল্পীর রাজনৈতিক মতাদর্শের কথা মনে করিয়ে দিয়েছেন।

Advertisement
রুদ্রনীলে মুগ্ধ মুনমুন।

একসময়ে মুনমুন সেন ছিলেন তৃণমূলের তারকা সাংসদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে নির্বাচিত হয়ে সাংসদ হন এবং ২০১৯ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি। যদিও উনিশের ভোটে আসানসোল থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে পরাজিত হন। তারপর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুনমুন সেনকে। এবার বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকে আলিঙ্গন করে প্রশংসায় পঞ্চমুখ হতেই নেটভুবনের মত, ‘স্নেহ আসলে রাজনীতির গণ্ডি মানে না’!

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.