সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রাকালে বাধা! এ যেন এক দুঃস্বপ্নের মতো। বুধবার সাতসকালে মুম্বই বিমানবন্দরে দিশেহারা হয়ে পড়লেন মৌনী রায়। পাসপোর্ট না নিয়েই রওনা হয়েছিলেন। যার মাশুলও গুনতে হল অভিনেত্রীকে। বিমানবন্দরে কর্তব্যরত CISF নিরাপত্তারক্ষীরা প্রবেশদ্বারেই আটকে দিল মৌনীকে। তারপর?
ভুল করেই বাড়িতে ফেলে এসেছিলেন পাসপোর্ট। যার জেরে বিমানবন্দরের প্রবেশদ্বারে বেশ খানিকক্ষণ সময় একলা অপেক্ষা করতে হল অভিনেত্রীকে। প্রবেশেদ্বারে কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিনেত্রীর কাছ থেকে পাসপোর্ট দেখতে চাইলে ব্যাগে তন্য তন্য করে হাতড়েও খুঁজে পাননি। অভিনেত্রীকে সটান মুখের ওপর তিনি জানিয়ে দেন, “পাসপোর্ট না থাকলে বিমানবন্দরে ঢোকা যাবে না।” অগত্যা শুকনো মুখে সেখানেই দাঁড়িয়ে থাকতে হয় মৌনী রায়কে।
ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি বিমানবন্দরে উপস্থিত পাপ্পারাজিরা। ভিডিও ভাইরালও হয় দাবানল গতিতে। সেখানেই দেখা যায়, কো-অর্ড সেট পরনে মৌনী রায় হাসিমুখেই বিমানবন্দরে ঢুকছিলেন। আন্তর্জাতিক উড়ান ধরবেন। সম্ভবত দুবাই যাচ্ছিলেন মৌনী।
কিন্তু গেটেই তাঁকে আটকে দেওয়া হয়। কারণ পাসপোর্ট ছিল না তাঁর কাছে। তবে পাপ্পারাজিদের কাছে গোটা ঘটনাটা হাসিমুখেই বলেন।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ ফ্রান্সে ‘একা’ আটকে উর্বশী রাওতেলা! মেয়ের চিন্তায় ভারতে বসে আতঙ্কিত পরিবার]
View this post on Instagram
ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “এই তো হয়ে গেল… পাসপোর্ট ভুলে গেছে।” মৌনীর মুখে এমন কথা শুনে এক পাপ্পারাজির বক্তব্য, আরে বাপ রে বাপ! এরপর পাসপোর্ট না আসা অবধি ‘নাগিন’ অভিনেত্রীকে প্রবেশদ্বারের বাইরেই অপেক্ষা করতে হয়।
[আরও পড়ুন: ‘ইংরেজি বলা গসিপ আন্টি, ফিল্ম মাফিয়া…’, সোনম কাপুরের সঙ্গে ‘চুলোচুলি’ কঙ্গনার!]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা