সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতীন এল ঘরে। কী প্রতিক্রিয়া ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen)? আরে বেজায় খুশি নায়িকা। আনন্দে একদম আত্মহারা। দু’হাত বাড়িয়ে তাকে স্বাগত জানালেন। একগুচ্ছ ছবিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে আবার অঙ্কুশও (Ankush Hazra) রয়েছেন।

হ্যাঁ, এই হচ্ছে BMW গাড়িটিই হচ্ছে ঐন্দ্রিলা সেনের সতীন। এবং অঙ্কুশ হাজরার নতুন সঙ্গিনী। যা কেনার ছবি মঙ্গলবার পোস্ট করেছেন দু’জন। সঙ্গে রয়েছেন দুই তারকার বন্ধু বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ লিখেছিলেন, “এতদিন পর অবশেষে সে আমাদের পরিবারের অঙ্গ হবে।” তাঁর এই পোস্টের পরই হইচই পড়ে গিয়েছিল টিনসেল টাউনে। তাহলে কি বহু প্রতীক্ষিত বিয়েটা সেরে ফেলতে চলেছেন তারকা? এই প্রশ্নই উঠেছিল। যার উত্তর এতদিনে পাওয়া গেল।

পরিবারের সঙ্গেই নিজেদের সাধের গাড়ি আনতে গিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেই ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, “অবশেষে তিনি এলেন…স্বাগত সুন্দরী…আর যে শুভানুধ্যায়ীরা ভেবেছিলেন আমি বিয়ে করতে চলেছি…তাও খুব শিগগিরিই হতে চলেছে…সকলের জন্য ভালবাসা।” ঐন্দ্রিলা ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার সতীন চলে এল, আর আমি দু’হাত বাড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছি।”
[আরও পড়ুন: ‘অসুস্থ’ RJ Agni’র ছবি পোস্ট করেও ডিলিট করলেন Mir Afsar Ali, হঠাৎ কী হল?]
বছরটা ভালই গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার। জুটি হিসেবে তাঁদের প্রথম ছবি ছিল ‘ম্যাজিক’। বক্স অফিসে তা সাফল্য পেয়েছে। বন্ধু বিক্রমের সঙ্গে আবার রিয়ালিটি শো সঞ্চালনা করছেন অঙ্কুশ। তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। পাভেল পরিচালিত ‘মান খারাপ’ ছবিতে কাজ করছেন ঋদ্ধি সেন, অপরাজিতা আঢ্যদের সঙ্গে।

রাজা চন্দের পরিচালনায় অভিনয় করছেন ‘চক্রবূহ্য’ ছবিতে। বাবা যাদবের পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন। জয়দীপ মুখোপাধ্যায়ের ‘এফআইআর’ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। এছাড়াও রয়েছে ‘ভয়’ ও ‘মৃগয়া’র মতো ছবি। এত কাজের মধ্যেই অভিনেতার বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটল। গাড়ি, বাড়ি হয়ে গিয়েছে, এবার বিয়ের অপেক্ষা!

[আরও পড়ুন: ‘CAA কতটা জরুরি বুঝিয়ে দিল Afghanistan’, মন্তব্য Kangana’র]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’