সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেপর্দায় পাকিস্তানের ‘ভিলেন’ রূপ এই নতুন নয়! ‘গদর ২’ ছবির আগেও দেখা গিয়েছে বহুবার। কিন্তু এবার পর্দায় সানি দেওলের পাকিস্তান-বিরোধ দেখে রাগে ফুটছে প্রতিবেশী দেশ। বলিউড অভিনেতাকে পালটা আক্রমণও করলেন পাকিস্তানিরা।
একদিকে যখন বক্সঅফিস কাঁপাচ্ছে ‘গদর ২’, তখন সেই সিনেমা নিয়ে পাকিস্তানে মারাত্মক উত্তেজনা। মাত্র ১ সপ্তাহেই ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন সানি দেওল। ৪০ বছরের কেরিয়ারে তাঁর এমন ‘ঢায় কিলো কা হাত’-এর কামাল দেখেননি অনুরাগীরা। কিন্তু যে অভিনেতাকে নিয়ে গ্ল্যামারদুনিয়ায় এত্ত হইচই, সেই সানি দেওলকেই কিনা খুঁজছেন পাকিস্তানিরা! কেন?
কারণ, ‘গদর ২’ ছবির একাধিক রগরগে সংলাপে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন সানি। পর্দায় অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, অর্ধেক পাকিস্তান খালি হয়ে যাবে। শুধু তাই নয়, ছবির গল্পে ‘ঢায় কিলো কা হাত’ নিয়ে সেদেশের বাসিন্দাদের আছড়ে ফেলতেও দেখা গিয়েছে অভিনেতাকে। আর সেই ছবি দেখেই রেগে কাঁই প্রতিবেশী দেশের একাংশ।
[আরও পড়ুন: ‘প্রাইভেট জেট, বিলাসযাপন, ধর্মের ব্যবসা! এরা ধর্মগুরু?’, সদগুরুকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক!]
These Pakistani reviews of Gadar is the funniest thing you will watch today 🤣 pic.twitter.com/L8eZ6x7L73
— Jay (@jaynildave) August 16, 2023
সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল সানি দেওলের বিরুদ্ধে বিষোদগার করতে তাঁদের। কারও মন্তব্য, ‘এটা তো সিনেমাতে দেখাচ্ছে, এখানে আসলে আমরা বুঝিয়ে দেব ওকে।’ কেউ বলছেন, ‘আসুক সানি দেওল পাকিস্তানে।’ আবার কারও প্রশ্ন, ‘সানিকেও পালটা মারা দরকার কিন্তু এই সেই সাহস কারও হবে?’
[আরও পড়ুন: পালটাচ্ছিলেন পোশাক! গ্রিনরুমে ফটোগ্রাফাররা ঢুকতেই চেঁচিয়ে উঠলেন দীপিকা, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার