সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করছেন শাহরুখের পাকিস্তানি নায়িকা মাহিরা খান। রইস ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল মাহিরাকে। এই ছবি দিয়েই বলিউড পা রেখেছিলেন মাহিরা। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলা অভ্যন্তরীণ বিবাদের কারণে আর হিন্দি ছবিতে দেখা যায়নি তাঁকে। সেই মাহিরাই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাসেই নাকি দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে নিকাহ করতে চলেছেন মাহিরা। ইতিমধ্য়েই নাকি মাহিরা ও সেলিম বিয়ের নানারকম বন্দোবস্ত করে ফেলেছেন। তবে এখনই বিয়ের তারিখ খোলসা করতে চাইছেন না মাহিরা।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘বই লিখে কী লাভ?’ লেখালেখি থেকে অবসর নেবেন তসলিমা! পোস্ট ঘিরে জল্পনা]
আতিফ আসলমের সঙ্গে বোল ছবি থেকেই পাকিস্তানি সিনেমায় পা রাখেন মাহিরা। তারপর শাহরুখের সঙ্গে বলিউড ছবি রইসে অভিনয় করেন। তবে তাঁর আগে হামসফর নামের এক পাকিস্তানের ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন মাহিরা। একসময় তো রণবীর কাপুরের সঙ্গে নাম জড়িয়ে প্রেমের গুঞ্জনেও ঢুকে পড়েছিলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি উসকে প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর ঝাঁজালো মোশন পোস্টার, দেখুন]
সর্বশেষ খবর
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ
-
‘ফেসবুকটাকে আমি নর্দমা ভাবি, কাউকে ছোট করে…’, ‘দিদি নং ওয়ান’ স্বস্তিকার নিশানায় কে?
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ