সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই টলিপাড়ায় বিয়ের মরশুম। তার উপরে একের পর এক বিয়ের সাজে ছবি আপলোড করেছেন পার্ণো মিত্র (Parno Mittra)। নায়িকার এই পোস্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে টিনসেল টাউনে। সাধারণ মানুষ তো বটেই তারকারাও কমেন্ট করতে কার্পণ্য করেননি। মোক্ষম প্রশ্নটি করেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। “বিয়ে করতে চাস?” এই প্রশ্নই তিনি করেছেন কমেন্ট বক্সে। উত্তরে আবার পার্ণো জানিয়েছেন, উত্তরটা মিমিরই জানা। পাশে আবার হাসিতে ফেটে পড়ার ইমোজিও ব্যবহার করেছেন।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: BJP বিরোধী গানে আপত্তি দেবের! ফেসবুকে তীব্র কটাক্ষ পরিচালক অনিকেতের]
শুধু এই একটি ছবি নয়। আরও দু’টি ছবি আপলোড করেছেন পার্ণো। একটির ক্যাপশনে আবার লিখেছেন, “হৃদয় বসন্তবনে যে মাধুরী বিকাশিল. সেই প্রেম সেই মালিকায় রূপ নিল, রূপ নিল।” তাতে আবার সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) লিখেছেন, “এটা আমার সবচেয়ে পছন্দের।” পার্ণোর এই বিয়ের সাজের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও (Tanusree Chakraborty)। প্রতিক্রিয়া দিতে গিয়ে আবার আগুনের ইমোজিও ব্যবহার করেছেন।
View this post on Instagram
View this post on Instagram
কিন্তু কেন এভাবে একের পর এক বিয়ের সাজে ছবি আপলোড করে চলেছেন পার্ণো? সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে কোনও পণ্যের প্রচারের জন্যই হয়তো এই বিশেষ ফটোশুট করছেন টলিপাড়ার নায়িকা। প্রথম পোস্টটিতে তিনি কনের মুকুটের ছবি আপলোড করেছিলেন। যেখানে শোলার কারুকাজের গুরুত্ব বুঝিয়েছিলেন। এও শোনা গিয়েছে, সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ছবি ‘দেবী’র অনুপ্রেরণায় স্টিল ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা। ছবিগুলি তুলেছেন গৌরব। আর পার্ণোকে সাজিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট মৈনাক দাস।
View this post on Instagram
[আরও পড়ুন: কেমন হল রহস্যে মোড়া ‘হ্যালো’ ওয়েব সিরিজের শেষ সিজন? পড়ুন রিভিউ]
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়