বেশ কয়েকটি ফেস্টিভ্যাল ঘুরে এবার প্রেক্ষাগৃহের আলো দেখার অপেক্ষায় রুদ্রজিৎ রায়ের ছবি ‘পিঞ্জর’। খাঁচাবন্দি জীবনের যন্ত্রণা থেক মুক্ত বিহঙ্গ হয়ে বেঁচে থাকার আনন্দই এই ছবির মূল ভাবনা। সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও ছিল সেই ছোঁয়া। নীল আকাশে সাদা পায়রা উড়িয়ে ‘পিঞ্জর’-এর ট্রেলার লঞ্চের এই অভিনব ভাবনা সর্বত্র প্রশংসিত। গার্হস্থ্য হিংসা, এক বিবাহিত নারীর প্রতিনিয়িত স্বামীর অত্যাচার সহ্য করার মতো জীবনের কঠিন বাস্তবের চিত্রই ‘পিঞ্জর’-এর দু’মিনিট ৩৪ সেকেণ্ডের ট্রেলারের পরতে পরতে ফুটে উঠেছে।
আরও পড়ুন:
সাংসারিক যন্ত্রণা পেরিয়ে বহমান নদীতে নৌকায় ভেসে অফিসের সহকর্মীর সঙ্গে কিছু না বলা মনের ব্যথাও যেন ধুয়ে যায়! আসলে যে পৃথিবীতে ডানা ছাঁটা হয়, সেখান স্বপ্নও উড়তে শেখে। রুদ্রজিৎ রায় তাঁর পূর্ণদৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে সমাজের বাস্তব চিত্রটাই যে ফুটিয়ে তুলতে চেয়েছেন সে কথা বলাই বাহুল্য। ‘যদি তুমি উড়তে চাও, তাহলে সে সমস্ত বিষয় তোমায় উড়তে বাধা দেয় তাদের ত্যাগ করো’। পিঞ্জরের মাধ্যমে এই বার্তাই দিয়েছেন পরিচালকসহ সিনেমার কলাকুশলীরা।
এর পাশাপাশি ‘পিঞ্জর’-এ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতার কাহিনিও আবর্তিত রয়েছে, সিনেমার ট্রেলারে রয়েছে সেই ইঙ্গিত। ‘সবমিলিয়ে ‘পাঁচটি জীবন। খাঁচায় বন্দি একটি পাখি এবং স্বাধীনতার অসহনীয় ভার’, ঠিক এভাবেই এগবে ‘পিঞ্জর’-এর গল্প। স্বাধীনতা, আশা ও আত্ম-অন্বেষণের বার্তা দর্শকের কাছে পৌঁছে দিতে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রতীকীভাবে সাদা পায়রা ওড়ানো হয়।
মানুষের জীবনে অদৃশ্য কারাগারের মতো ঘিরে থাকা ভয়, একাকীত্ব, শোক, সামাজিক প্রত্যাশা এবং আত্মসংশয়ের মতো বিষয়গুলিকেই তুলে ধরবে ‘পিঞ্জর’। সেই কারণেই পাখি মুক্ত করার প্রতীকী আয়োজনের মাধ্যমে ছবির ভাবনার গভীর সম্পর্ককে সকলের সামনে মেলে ধরার ছোট্ট প্রয়াস ছিল টিম ‘পিঞ্জর’- এর। আগামী ১০ জুলাই ভারতে মুক্তি পাবে ডাঃ রুদ্রজিৎ রায়ের নতুন ছবি। যেখানে অভিনয় করেছেন স্ত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়, শতাক্ষী নন্দী সহ আরও প্রতিভাবান শিল্পীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ