‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করতে গিয়েই সব শেষ। ঘরের ছেলে আর ঘরে ফেরা হয়নি! ২৯ মার্চ, ২০২৬ সমুদ্র কেড়ে নিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। ছেলের মৃত্যুতে একাকী দিনযাপন রাহুলের মায়ের। স্বামী হারানোর যন্ত্রণা বুকে চেপেই পেশাদার অভিনেত্রীর মতো কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা সরকার। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আড়াই মাস অতিক্রান্ত। সকলের মনে একটাই প্রশ্ন, ‘সহজ কথা’র ভবিষ্যৎ কী?
আরও পড়ুন:
বিজয়গড়ের তিনতলা আবাসনের সেই ঘরটাও যেন রাহুলকে হারানোর বিষন্নতায় আচ্ছন্ন! তবে ২০ মে রবিবাসরীয় ছুটির দিনে যেন আবার নতুন করে প্রাণ সঞ্চার হল ‘সহজ কথা’র ওই ঘরটায়! ছেলে সহজকে নিয়ে আশার আলো দেখালেন রাহুলপত্নী প্রিয়াঙ্কা সরকার ও তাঁদের একমাত্র ছেলে সহজ? সেই ঘর, সেট সেট শুধু মানুষটাই আজ অতীত! রাহুলের অপূর্ণ স্বপ্নই এবার সত্যি করবেন প্রিয়াঙ্কা-সহজ? সেরকমই ইঙ্গিত মিলল অভিনেত্রীর পোস্টে।

রাহুলের বাড়ির সামনে ছবি তোলা থেকে ‘সহজ কথা’র সেটে মা-ছেলের খুনসুটির মুহূর্ত উসকে দিল এই শোয়ের পুনরায় সম্প্রচারের জল্পনা। আর এই ভাবনা আরও জোড়াল হয়েছে যেখানে প্রিয়াঙ্কার হাতে ধরা একটি বইয়ের মলাটে লেখা ‘ইমোশন’ যার বাংলা অর্থ আবেগ অপরটিতে লেখা ‘হোপ’ যার অর্থ আশা। এই ছবিগুলো থেকেই অনুমান ‘সহজ কথা’র আবেগকে আরও একবার নতুনভাবে উপস্থাপনের আশার আলো দেখছেন রাহুলের ‘প্রিয়তমা’ প্রিয়াঙ্কা। এই যাত্রায় মায়ের পাশে অবশ্যই থাকছে সহজ তা বললে অত্যুক্তি হবে না।

রাহুলের সঞ্চালনায় এই শোয়ের যে বিপুলপ জনপ্রিয়তা তা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। ইন্ডাস্ট্রির প্রথিতযশা সেলেব থেকে নতুন প্রজন্মের তারকারা এই শোয়ে অংশ নিতেন। রাহুলের বুদ্ধিদীপ্ত প্রশ্ন, সঞ্চলনার স্টাইলে মুগ্ধ ছিল আবালবৃদ্ধবনিতা। তাই রাহুলের মৃত্যুর পর এই শোয়ের দর্শকেরও মন ভারাক্রান্ত। প্রিয়াঙ্কা আর সহজ রাহুলের ‘সহজ কথা’র হারিয়ে যাওয়া জৌলুসর আবার ফিরিয়ে আনতে পারেন কিনা এখন শুধু তারই অপেক্ষা।
উল্লেখ্য, প্রিয়াঙ্কার লেটেস্ট রিলিজ ‘কুহেলি’র প্রচারে ‘সহজ কথা’ ফের শুরু হবে কিনা সেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যদিও সেই সময়ই প্রিয়াঙ্কা ইঙ্গিত দিয়েছিলেন, আগামীতে ‘সহজ কথা’এগিয়ে নিয়ে যাবেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় এই শোয়ের দর্শক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান