দেব-শুভশ্রী (Dev-Subhashree), পর্দায় এই জুটির আবির্ভাব মানেই বক্স অফিসের ভাড়ার একেবারে ফুলে ফেঁপে ওঠা। বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী। রিল-রিয়েল দুই পরিসরেই হিট ছিল তাঁদের কেমেস্ট্রি সে কথা কারও অজানা নয়। পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। দীর্ঘ ন’বছরের জটিলতা কাটিয়ে ২০২৫-এর ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহের আলো দেখেছে দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। প্রথমার্ধে আলাদাভাবে সিনেমার প্রচার করলেও শেষ পর্যায়ে ‘দেশু’ ম্যাজিক যেন বাংলা ইন্ডাস্ট্রির ‘নবজাগরণ’।
ধীরে ধীরে অতীতের গ্লানি ভুলে পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। অতঃপর শুভশ্রীর ‘গৃহপ্রবেশ’ মুক্তির সময় শুভেচ্ছা জানান দেব। এবার ‘অভিমান’-এর টিজার শেয়ার করে ইন্সটা স্টোরিতে প্রত্যেকের নামোল্লেখ করে অগ্রিম শুভেচ্ছা জানালেন মেগাস্টার দেব। একদিকে নিজের আগামী ছবি ‘দেশু’র প্রিপ্রোডাকশনে চরম ব্যস্ত দেব। কাঠফাটা রোদে পরবর্তী ছবির রেইকির জন্য শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছিলেন। টিশার্ট, মাথায় টুপি পরে টিমের সঙ্গে চূড়ান্ত ব্যস্ততার মাঝেও শহরতলিতে পৌঁছতেই দেব যেন হয়ে উঠেছিলেন একেবারে পাশের বাড়ির ছেলে। সকলের ভালোবাসা, আবদারকে সম্মান জানিয়ে সেলফিতেও বিরক্তি প্রকাশ করেননি দেব।
আরও পড়ুন:

চলতি বছরের পুজোতেই আসছে দেব-শুভশ্রী জুটির বহুপ্রতিক্ষীত ছবি। ছাব্বিশের নির্বাচনের পর টলিউডেও পালাবদল হয়েছে। হয়েছে। নতুন দায়িত্বভার পেয়েছেন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায়। পরিবর্তনের আবহেই ‘দেশু ৭’-এর শুটিং শুরু করলেন অভিনেতা তথা প্রযোজক-পরিচালক দেব। এদিকে শুভশ্রীর আগামী ছবি ‘অভিমান’-এর টিজারও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

সময়ের অতলে চলে যাওয়া এক রকস্টার। একাকিত্বের অন্ধকার আর সম্পর্কের জটিল ব্যকরণ নিয়ে ‘অভিমান’-এর ঝলকে মুগ্ধ বাংলা ছবির দর্শক। এক অদৃশ্য সুতোয় বাঁধা ক্রিকোণ সম্পর্কের গল্প নিয়ে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টিজারের পরতে পরতে ফুটে উঠেছে সম্পর্কের জটিল ধাঁধার গল্প। আগামী ১৯ জুন মুক্তি পাবে ন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘অভিমান’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা